ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের রামেক এলাকায় র‍্যাবের অভিযানে ৭ জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি সমাবেশ; বাল্যবিবাহ-মাদক-সহিংসতা প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৪:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৪:৫৮:১৭ অপরাহ্ন
বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়ন (ইউপি) বিএনপির সম্পাদক আনসার আলী মোল্লা।
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়ন (ইউপি) বিএনপির সম্পাদক আনসার আলী মোল্লা ও তার স্ত্রী লাবনীর বিরুদ্ধে এক বিধবা নারীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। তাদের মারপিটে  গুরুতর জখম ওই নারী মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই নারীর নাম নুরজাহান বিবি (৪৫) তিনি আতানারায়নপুর গ্রামের মৃত আতাউর রহমানের স্ত্রী। এঘটনায় গ্রামাবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এদিকে এ ঘটনায় নুরজাহান বাদি হয়ে বিএনপি নেতা আনসার আলী ও তার স্ত্রী লাবনীকে আসামি করে মোহনপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে তাদের অভিযোগ না নিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে নুরজাহান জানিয়েছেন।

জানা গেছে, সোমবার (২১সেপ্টেম্বর) সকালে নুরজাহান বিবির বাড়ির পাশের মাটিতে গর্ত করেন আনসার আলী। এ সময় নুরজাহান বিবি তার জায়গায় গর্ত করতে বাধা দেন এবং বলেন এখানে গর্ত করা হলে তার বসতঘর ঝুঁকিতে পড়বে। এনিয়ে  তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার আলী কাটাকাটির একপর্যায়ে নুরজাহান বিবিকে লাথি মেরে মাটিতে ফেলে মারপিট শুরু করে। এসময় তার স্ত্রী লাবনি এসে মারপিটে যোগ দেয়। তাদের স্বামী-স্ত্রীর মারপিটে নুরজাহান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে জানতে চাইলে ঘাসিগ্রাম ইউপি বিএনপির সম্পাদক আনসার আলী মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নুরজাহান বিবি সম্পর্কে তার ফুফু। তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে নুরজাহানের মৃদু বাকবিতন্ডা হয়েছে। তিনি বলেন, নুরজাহানের মুখের ভাষা ভালো না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা