ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায় রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’ ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২

রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৫:৩৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৫:৩৮:৫১ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ, জেবিস্ক্যান সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় ১৯ মাদক মামলার কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ১টি ব্যাটারিচালিত অটো, ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর দামকুড়া থানার কাশিয়াডাঙ্গা (আখ সেন্টার) গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো: রাজ্জাক (৩৫), একই থানার পুরাতন কসবা গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো: মিলন ওরফে ভগা মিলন (৫৫) ও এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম (মধ্যাপাড়া) গ্রামের মো: আব্দুর রাজ্জাকের ছেলে মো: রাজু আহম্মেদ (২৯)।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে দামকুড়া থানা পুলিশ দামকুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো: রাজ্জাককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটো ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও দামকুড়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ১০টার দিকে পুরাতন কসবা এলাকায় অভিযান চালিয়ে মো: মিলন ওরফে ভগা মিলনকে গ্রেপ্তার করে। এসময় দামকুড়া থানার খোলাবোনা গ্রামের মো: দুলালের ছেলে মো: রাজু (৩৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় মিলনের কাছ থেকে ১৫ বোতল জেবিস্ক্যান সিরাপ উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, আসামি মিলন একজন কুখ্যাত চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মোট ১৯টি মাদক এবং পেনাল কোড আইনে ১টি মামলা রয়েছে।

অন্যদিকে এয়ারপোর্ট থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মাঝিগ্রাম (মধ্যাপাড়া) গ্রামের মো: রাজু আহম্মেদ (২৯)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮