ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায় রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’ ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৫:৪৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৫:৪৫:১২ অপরাহ্ন
সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক ফাইল ফটো
 
ভাষাসৈনিক আতাউর রহমানের পুত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদার বখ্শের নাতি, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 
 
সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গন একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ সাংবাদিককে হারালো। তাঁর দীর্ঘদিনের কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
 
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।
 
সাইদুর রহমান রাজশাহীর সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘ সময় রাজশাহী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজশাহীর সামাজিক ও পেশাজীবী অঙ্গনেও পরিচিত ছিলেন।
 
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী এডটিরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, সম্পাদক, দৈনিক সোনালী সংবাদ, সহ সভাপতি আফজাল হোসেন, সম্পাদক, আমাদের রাজশাহী, সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু ,সম্পাদক, রাজশাহী সংবাদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সম্পাদক দৈনিক সানশাইন, দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, সম্পাদক, গণধ্বনি প্রতিদিন, নির্বাহী সদস্য এসএম কাদের দৈনিক বার্তা, আকবারুল হাসান মিল্লাত, সম্পাদক, দৈনিক সোনার দেশ এবং ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম সম্পাদক, দৈনিক উপচার, এনায়েত করিম, সম্পাদক, উত্তরা প্রতিদিন, মজিবুল হক বকু সম্পাদক, দৈনিক রাজবার্তা।
 
এক যৌথ শোকবার্তায় তারা মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮