ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পদ্মার পানিতে ডুবেছে স্কুল, অনিশ্চয়তায় সাড়ে ৭০০ শিক্ষার্থী নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৯:৫৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৯:৫৭:৩০ অপরাহ্ন
হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদরাসার আবাসিকে থাকা ১৩ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে মো. হাসানুল শেখ নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে রশুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহিন শেখের বিরুদ্ধে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর এলাকার তাজপুর মাদরাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রের পরিবারের অভিযোগ, রোববার রাতে ওই ছাত্রকে শিক্ষক মো. হাসানুল একটি কক্ষে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই ছাত্র। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর বাবা জানান, তার ছেলে তাজপুর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। রাতে শিক্ষক হাসানুল শেখ তাকে ডেকে একটি কক্ষে নিয়ে খারাপ কাজের চেষ্টা করেন বলে ছেলে তাকে জানিয়েছে। বিষয়টি জানার পর তিনি মাদরাসা কর্তৃপক্ষকে জানান।

এদিকে, বিষয়টি জানার পর স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহিন শেখ স্থানীয় লোকজনকে নিয়ে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগটি মীমাংসা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিনা, সে বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও আইনি তদন্ত প্রয়োজন।

অভিযুক্ত শিক্ষক মো. হাসানুল শেখের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে রশুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহিন শেখের কাছে জানতে চাইলে তিনি ইউনিয়ন পরিষদে একটি বিচার নিয়ে ব্যস্ত আছেন পরে ফোন করবেন বলে জানান।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ জানান, বিষয়টি সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার