ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফাতিমার সঙ্গে অসমবয়সি প্রেম নিয়ে সাফ জানালেন আমির!

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:৪৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:৪৪:১৩ অপরাহ্ন
ফাতিমার সঙ্গে অসমবয়সি প্রেম নিয়ে সাফ জানালেন আমির! ছবি: সংগৃহীত
২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে দাম্পত্যে ইতি টানেন আমির খান। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। সেই বিচ্ছেদের পরেই ফাতিমা সনা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। ‘দঙ্গল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। সেই সময় থেকে ফাতিমার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। একে অপরের প্রেমে পড়েন, বলে শোনা যায় কানাঘুষো। আমির-ফাতিমা শুটিংয়ের ফাঁকে ফাঁকে দেখা করতে যেতেন। এমনকি অভিনেতার বাড়িতেও একাধিক বার দেখা গিয়েছে ফাতিমাকে।

আমিরের মেয়ে আইরার সঙ্গে সুসম্পর্ক ছিল অভিনেত্রীর। কিন্তু হঠাৎই আমিরের পরিবারের থেকে দূরত্ব বাড়ে তাঁর। আইরার বিয়েতে ফাতিমার অনুপস্থিতি যেন এই জল্পনাকে জোরালো করে। শেষ পর্যন্ত নিজের ৬০ বছরের জন্মদিনে আমির আলাপ করিয়ে দেন তাঁর জীবনের নতুন ভালবাসার মানুষ গৌরী স্প্র্যাটের সঙ্গে। এই মুহূর্তে গৌরীর সঙ্গে একত্রবাস করছেন অভিনেতা। কিন্তু কী হল ফাতিমার? অবশেষে অসমবয়সি প্রেম নিয়ে মুখ খুললেন আমির!

‘দঙ্গল’ এর পর আমির-ফাতিমা অভিনয় করেছেন ‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’ ছবিতে। প্রথম ছবিতে বাবা-মেয়ে তার পর প্রেমিক-প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের। সেই সময় জোর চর্চা হয় আমিরের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই নাকি এই ছবিতে সুযোগ পেয়েছিলেন ফাতিমা। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। প্রথম থেকেই নির্মাতাদের দোলাচল ছিল এই ছবিতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে আমির-ফাতিমাকে দর্শক গ্রহণ করবেন তো! আমির নাকি নিজেই আশ্বস্ত করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সাফ বলেন, ‘‘আমি থোড়াই ওর আসল বাবা! না কি আমি ওঁর সত্যিকারের প্রেমিক? এটা একটা ছবি বানাচ্ছি আমরা ব্যস। আমার মনে হয় দর্শক এত বোকা নয়!’’ গৌরীর সঙ্গে সম্পর্কে আসার পর থেকেই আমিরের জীবনে ফাতিমার প্রসঙ্গ উঠে আসছে বার বার। এ বার কি তবে সুকৌশলে ফাতিমাকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আমির!

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী