ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১০:৫৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১০:৫৮:০৩ অপরাহ্ন
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি
রাজশাহীতে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় নিয়মিত কীটতাত্ত্বিক জরিপ, জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর জনস্বাস্থ্য উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছে বরেন্দ্র ইয়ুথ ফোরাম, সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা ও বারসিক। সোমবার বিকেলে নগরীর পদ্মা গার্ডেন-বড়কুঠি এলাকায় ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ প্রতিপাদ্যে আয়োজিত সচেতনতামূলক ক্যাম্পেইন থেকে এ দাবি জানানো হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ১০ আগস্ট নগরীর পাঁচ এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের কীটতাত্ত্বিক জরিপে ৭৫টি বাড়ির মধ্যে ২৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ৬৮টি পানি ধারণকারী পাত্রের মধ্যে ৪৬টিতেও লার্ভা শনাক্ত হয়। বাড়ি সূচক ছিল ৩২ শতাংশ এবং পাত্র সূচক ৬৭ দশমিক ৬৫ শতাংশ। আয়োজকদের দাবি, রাজশাহীর ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চ ঝুঁকির সীমার চেয়ে তিন গুণের বেশি।

জরিপে সংগ্রহ করা ৬৮৫টি লার্ভার মধ্যে ৫০৫টি এডিস অ্যালবোপিকটাস ও ৮৬টি এডিস ইজিপ্টি। ফুলদানি, টব, ড্রাম, নারকেলের খোসা ও বালতিসহ বিভিন্ন পাত্রে লার্ভা পাওয়া যায়।

বক্তারা বলেন, তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার পরিবর্তন এডিস মশার বিস্তারে প্রভাব ফেলতে পারে। তাই প্রতিটি ওয়ার্ডে নিয়মিত জরিপ, জমে থাকা পানি অপসারণ এবং স্বাস্থ্য বিভাগ, সিটি করপোরেশন ও নাগরিক সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার