ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

আরকান বা নামাজের ছেফত ছয়টি!

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:০৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:০৯:১২ অপরাহ্ন
আরকান বা নামাজের ছেফত ছয়টি!
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, হেদায়া কিতাবে লিখিত আছে, ১। তাকবীরে তাহরীমা, ২। কেয়াম, ৩। কেরাত, ৪। রুকু, ৫। সিজদাহ, ৬। আখেরী বৈঠক। 

ইহা ব্যতীত শরহে বেকায়া কিতাবে নামাজ হইতে বাহির হওয়াকে এক ফরজ লিখিয়াছেন। ইহাতে মোট ফরজ চৌদ্দটি দাঁড়াইতেছে। এতদ্ভিন্ন দুররুল হেকাম কিতাবে নামাজের কেয়াম ও রুকুর তরতীবের প্রতি লক্ষ্য রাখা এবং মুনিয়া কিতাবে তা'দিলে আরকান ঠিক রাখা ও ফরজ লিখিয়াছেন। ইহাতে মোট হিসাব করিলে আহকাম আরকান ফরজ তেরটির স্থলে ষোলটি বলিয়া প্রমাণিত হয়। ইহার তাৎপর্য এই যে, মুনিয়া কিতাবে নামাজ হইতে বাহির হইবার জন্য কোনও কাজ করাকে একটি ফরজ বলিয়া উল্লেখ করিয়াছেন, ইহাতে মতভেদ আছে।

ইমাম আবু আবু হানিফা (রঃ) ইহাকে ফরজ ও ইমাম আবু ইউসুফ (রঃ) এবং ইমাম মোহাম্মদ (রঃ) ইহাকে ওয়াজিব বলিয়াছেন। কাজেই এই ফরজটি মতভেদ জনিত বলিয়া সর্বজন প্রচলিত হয় নাই। আর কেয়াম ও রুকুর তরতীবের প্রতি লক্ষ্য রাখা ও ফরজ বটে, কিন্তু নামাজের মধ্যে সাধারণতঃ কেয়াম ও রুকু আপনা হইতেই যথা নিয়মে আদায় হইয়া যায়, তজ্জন্যই বোধ হয় কোন কোন মহাত্মাগণ ঐ ফরজটি প্রকাশ করেন নাই। তা'দিলে আরকানকে ইমাম আবু ইউসুফ (রঃ) ফরজ বলিয়াছেন এবং ইমাম মোহাম্মদ (রঃ) ও ইমাম আবু হানিফা (রঃ) ওয়াজিব বলিয়াছেন। কাজেই এটি ও মতভেদ জনিত বলিয়া তের ফরজের সহিত উল্লেখ হয় নাই। 

হেদায়া কিতাবে তাকবীরে তাহরীমাকে ছেফাত অর্থাৎ রোকনের মধ্যে গণ্য করিয়াছেন। কিন্তু কেফায়া, বাহরুর রায়েক, জওয়াহারাতুন্নাইয়ারাহ, মাজমাউল-আনহুর, মোলতাকাল- আবহুর শরহে-বেকায়া, জামেউর রমুজ, আলমগীরি, শরম্বালালিয়া, দুররুল মোখতার, হাশিয়ায়ে-তাহতাবী,তাবইনুল হাকায়েক, মেফতাহুচ্ছালাত, কাজী খান, মারাফিল ফালাহ প্রভৃতি কিতাবে লিখিত আছে যে, তাকবীরে-তাহরীমা নামাজের শর্ত কিন্তু ইহাকে ইতিপূর্বে নামাজের রোকনের মধ্যে গণ্য করিয়াছেন।

ইহার কারণ এই যে, উল্লেখিত সকল কিতাবেই তাকবীরে তাহরীমাকে রোকনের বয়ানে আলোচনা করিয়াছেন। কিন্তু উহা শর্তই বটে। এতদ্ভিন্ন শামী দুররুল মোখতার, তাবইনুল-হাকায়েক, হাশিয়ায়ে তাহতাবী ও কবীরী প্রভৃতি কিতাবেও তাকবীরে তাহরীমাকে রোকনের বয়ানে লিখিয়াছেন বটে, কিন্তু শর্ত বলিয়াই উল্লেখ করিয়া উহার কারণ এই লিখিয়াছেন যে, তাকবীরে তাহরীমা কেয়ামের অতি সংলগ্ন বলিয়াই উহাকে রোকনের অধ্যায় বর্ণনা করিয়াছেন। আমিও হেদায়া ও উল্লেখিত অন্যান্য কিতাব সমূহের মতে রোকনের মধ্যে উল্লেখ করিয়াছি। মূলে তাকবীরে তাহরীমা একটি শর্ত। 

ইয়া আল্লাহ আমার এই শ্রম গুলো জান্নাতের ঝরিয়া হিসেবে কবুল করুন মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নামাজের বিষয় গুলো জানার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী: প্রতিষ্ঠাতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট। সাবেক ইমাম ও খতীব: সিলেট নগরীর কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। সাবেক প্রিন্সিপাল: হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট। সাবেক প্রধান শিক্ষক: হযরত শাহজালাল রহ. লতিফিয়া দাখিল মাদ্রাসা দক্ষিণ সুরমা সিলেট।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪