ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায়

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৬:১৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৬:১৯:৪০ অপরাহ্ন
ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায় ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায়
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা নিয়ে যাওয়ার জন্য স্বজনদের ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে বলে জানিয়েছেন তার ফুফা। অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার মতো টাকা ছিলো না পরিবারের সদস্যদের কাছে। এজন্য ১৭ হাজার টাকা ধার করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

স্বজনদের অভিযোগ, এই চরম সংকটের মুহূর্তেও সংসদ সদস্যের পরিবারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে কোনো যোগাযোগ বা খোঁজখবর নেননি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়ম খাতুনের ফুফা সিকান্দার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পরিবারটি আর্থিক ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। মরদেহ সাতক্ষীরায় নেওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স ভাড়ার টাকাও তাদের নিজেদের উদ্যোগে সংগ্রহ করতে হয়েছে। এজন্য ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে।

তিনি বলেন, এত বড় সংকটের মধ্যেও এমপি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি বা কোনো খোঁজ নেননি।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় সংসদ সদস্যের নামে বরাদ্দকৃত ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পুলিশ।

খবর পেয়ে পুলিশ রোববার বিকেলে ওই ফ্ল্যাটে যায় এবং রাতে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা