ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীতে ওসির বিরুদ্ধে আইনজীবীদের মানববন্ধন

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৯:৫৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৯:৫৮:০৪ অপরাহ্ন
রাজশাহীতে ওসির বিরুদ্ধে আইনজীবীদের মানববন্ধন রাজশাহীতে ওসির বিরুদ্ধে আইনজীবীদের মানববন্ধন

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন আইনজীবীরা। সোমবার সকালে রাজশাহী আদালতের সামনে এ মানববন্ধন করেন তারা।

এ সময় আইনজীবীরা চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত করার দাবি জানান। এছাড়া তদন্তসাপেক্ষে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করারও দাবি জানান আইনজীবীরা।

মানববন্ধনে আইনজীবীরা ওসি মতিয়ারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তার ক্ষমতার উৎস কী? কার ক্ষমতার বলে তিনি এত অন্যায়-অবিচার করার পরেও এখন পর্যন্ত টিকে আছেন?

মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, জ্যেষ্ঠ আইনজীবী লিয়াকত আলী, আব্দুর রশিদ বাবু, হযরত আলী, ফিরোজ আলী প্রমুখ।

এর আগে সম্প্রতি ওসি মতিয়ার রহমান থানায় যাওয়া আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত ৮ মে আব্দুর রশিদ বাবু নামের এক আইনজীবী ওসির বিরুদ্ধে মানহানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন।

আইনজীবীদের অভিযোগ মিথ্যা দাবি করে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, আমি জানি না যে আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। আমি শুনেছিলাম যে মানববন্ধন হবে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, এ ধরনের কোনো অভিযোগ এলে গুরুত্বের সঙ্গে দেখা হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী