ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৭:৩৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৭:৩৩:৪১ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিমানবন্দরে পৌঁছালে এই মিডফিল্ডারকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম (বাবু)।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জাকার্তায় পৌঁছে বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে উঠতে প্রথম দিনের অনুশীলনে বেশিরভাগ সময় স্ট্রেচিং ও রিকোভারি সেশনে সময় কাটান জামাল ভূঁইয়ারা।

মূলত হামজার অপেক্ষাতেই ছিল গোটা দল; অবশেষে জাকার্তায় দলের সঙ্গে তার যোগদানের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটলো। দলের সঙ্গে মিলিত হয়ে এখন সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরোদমে অনুশীলনে নামার প্রহর গুনছেন এই তারকা মিডফিল্ডার।

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, যেখানে হামজাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে দিয়ে শুরু, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। তিনটি ম্যাচই হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪