ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৮:১৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৮:১৯:১৮ অপরাহ্ন
বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন
পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন করা হয়েছে। স্থানীয় যুবসমাজকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ বীজ বপন ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বড়গাছী ইউনিয়নের বড়গাছী গ্রামের বিভিন্ন রাস্তার পাশের খোলা ও অনাবাদি জায়গায় বীজ বপন করা হয়। বড়গাছী কৃষক ঐক্য সংগঠন, বড়গাছী নারী উন্নয়ন সংগঠন, গ্রীন কোয়ালিশন ও বারসিক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় কৃষক, যুবসমাজ, নারী সংগঠনের সদস্য, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

আয়োজকেরা বলেন, তালগাছ গ্রামীণ পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এটি মাটির ক্ষয় রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাখিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল তৈরিতে ভূমিকা রাখে। পাশাপাশি তাল থেকে খাদ্য ও নানা উপকরণ পাওয়া যায়। তাই তালগাছের সংখ্যা বাড়াতে পরিকল্পিতভাবে বীজ বপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গ্রীন কোয়ালিশন পবা উপজেলার সভাপতি মোছাঃ রহিমা বেগম বলেন, আগের তুলনায় বিভিন্ন এলাকায় তালগাছের সংখ্যা কমছে। নতুন করে তালবীজ রোপণের মাধ্যমে ভবিষ্যতে সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব।

বড়গাছী কৃষক ঐক্য সংগঠনের সভাপতি মোঃ আব্দুল জাব্বার বলেন, রাস্তার পাশ ও অনাবাদি জায়গায় তালবীজ রোপণের পাশাপাশি এগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দের দায়িত্ব নিতে হবে।

বারসিকের প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বরেন্দ্র অঞ্চলে ১০ লাখ বীজ ও চারা রোপণের কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে বড়গাছীতে ১ হাজার তালবীজ ও ২ হাজার দেবদারু বীজ বপন করা হয়েছে। স্থানীয় জনগণকে এসব গাছের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪