রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) চলতি অর্থবছরের পৌরকরের চেক হস্তান্তর করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
বুধবার দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের কাছে এ চেক হস্তান্তর করা হয়।
রাকাবের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল হাসনাত মোঃ নাজমুল কামাল রাসিক প্রশাসকের কাছে পৌরকরের চেকটি হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, রাকাবের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ খাইরুল ইসলাম, এসপিও মোঃ রেজা তফিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী সুইট কুমার উপস্থিত ছিলেন।
রাসিক সূত্র জানায়, নগর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কাছ থেকে নিয়মিত পৌরকর আদায় করা হয়। চলতি অর্থবছরের কর পরিশোধের অংশ হিসেবে রাকাবের পক্ষ থেকে এই চেক হস্তান্তর করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :