ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১০:১৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১০:১৩:১২ অপরাহ্ন
উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের
রাজশাহীতে সাত দিনব্যাপী ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে নগরীর টি-বাঁধের বিপরীতে পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সমাপনী অনুষ্ঠানের আগে রাসিক প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। পরে অনুষ্ঠানে তিনি বলেন, বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা সৃষ্টি করা জরুরি।

মাহফুজুর রহমান রিটন বলেন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবার প্রচার এবং বাজার সম্প্রসারণে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্যোক্তা মেলার আয়োজন করা হলে রাসিকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সরকার কাজ করছে। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে মেলার অর্গানাইজার তৌহিদ ফেরদৌস তন্ময়, নিপাশ বিপু ও তোহা রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী এ মেলায় প্রায় ৭০টি স্টল ছিল। এতে বিভিন্ন খাতের উদ্যোক্তারা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করেন। মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিও ছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪