রাজশাহীতে পদ্মা নদীর তীরবর্তী বন্যাকবলিত ও অসহায় ১০০পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
বুধবার বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন পঞ্চবটি এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের হাতে চাল, তেল, ময়দাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, বন্যা ও দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। রাজশাহীর অসহায়, নিপীড়িত ও বন্যাকবলিত মানুষের পাশে তিনি সবসময় থাকার চেষ্টা করবেন। মানুষের দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
স্থানীয়রা জানান, পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় বন্যার কারণে অনেক পরিবার দুর্ভোগের মধ্যে রয়েছে। এ অবস্থায় খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে স্বস্তি দেখা গেছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :