ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

অবৈধ যান, ঝরছে প্রাণ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৪:৩২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৪:৩২:১৯ অপরাহ্ন
অবৈধ যান, ঝরছে প্রাণ অবৈধ যান, ঝরছে প্রাণ
নওগাঁর নিয়ামতপুরে  ভুটভুটির (শ্যালো মেশিন চালিত তিন চাকার যান) জন্য প্রায়শই ঘটছে ছোট-বড়  দুর্ঘটনা । এসব ভুটভুটির কোনো অনুমোদন নেই, রুট পারমিটও নেই। অবৈধ যান হিসেবে সড়কে হরহামেশাই চলছে এসব  ভুটভুটি। চলতি বছরের জানুয়ারি - সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন যানবাহনের সঙ্গে ভুটভুটির  সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। আহত হয়েছেন ১৭ জন। তবে স্থানীয়রা বলছেন হতাহতের  সংখ্যা আরও বেশি হবে। কারণ,  বড় দুর্ঘটনা জানা গেলেও ছোটখাটগুলো জানা যায় না। 

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্র জানা জানায়, এসব ভটভটিগুলো সাধারণত শ্যালো ইঞ্জিনের মাধ্যমে স্থানীয় প্রযুক্তিতে তৈরি করা হয়। এগুলোতে সঠিক কোনো হাইড্রোলিক ব্রেক বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা ব্যবস্থা থাকে না। বেশিরভাগ ভটভটি চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স বা পেশাদার ট্রাফিক নিয়মের ওপর প্রশিক্ষণ থাকে না। পণ্য বা যাত্রী বহনের ক্ষমতার চেয়ে অতিরিক্ত মালবোঝাই করা হয়, যার ফলে খুব সহজেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 

খোঁজ নিয়ে জানা গেছে, নিয়ামতপুর  কৃষিপ্রধান এলাকা হওয়ায় এখানে অনেক ধান উৎপাদন হয়।  ধানের খড় পরিবহনের জন্য এসব ভুটভুটি ব্যবহার করা হয়। এছাড়াও নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাট, পার্শ্ববর্তী সোনাইচন্ডী ও চৌবাড়ীয়া হাট ও রাজশাহীর সিটি হাটে  গরু পরিবহনের জন্য ভুটভুটি এখন একমাত্র প্রধান বাহন। 

উপজেলায় ভুটভুটি সংক্রান্ত বিভিন্ন  দুর্ঘটনার খোঁজ নিয়ে জানা গেল, গত ৮ সেপ্টেম্বর  উপজেলা সদর ইউনিয়নের মাদারীপুর নামক স্থানে খড় বোঝাই একটি ভুটভুটি উল্টে চার্জার ভ্যানকে আঘাত করলে দুজন আহত হয়। 

গত ২০ জুলাই উপজেলার গাবতলী-ছাতড়া সড়কের ঠকঠকি বাজার এলাকায় গরুবোঝাই একটি ভটভটি উল্টে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন গরু ব্যবসায়ী নিহত হন । আহত হন আরও পাঁচ গরু ব্যবসায়ী।

গত ২৪ মার্চ উপজেলার সাবিলপুর মোড়ে ভুটভুটির ধাক্কায় অটোভ্যানে থাকা এক বৃদ্ধা নিহত হন। আহত হন আরো ছয়জন। 

গত ২০  ফেব্রুয়ারি চৌবাড়ীয়া হাট থেকে গরু বেচা-কেনা ফেরার পথে  বীরজোয়ান কাজীকুড়ি এলাকায় ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে  এক গরু ব্যবসায়ী নিহত হন। আহত হন আরও এক গরু ব্যবসায়ী। 

গত ১৮ জানুয়ারি বেপরোয়া গতির কারণে গরুবোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে নিহত হন একজন গরু ব্যবসায়ী। আহত হন  তিনজন। 

এছাড়া ২০২৪ সালের ৯ আগস্ট মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে  এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। 

চালকের বেপরোয়া গতির কারণে ২০২৪ সালের ৮ জুলাই উপজেলার সাংশৈল এলাকায় ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়। আহত হয়েছিল অন্তত ১০জন। 
 
মো. সুজান নামে এক ভুটভুটি চালক বলেন, এই ভুটভুটি রাস্তায় চালানোর জন্য কোনো দপ্তর থেকে লাইসেন্স নেওয়ার প্রয়োজন হয় না। কোথাও কোনো কোনো অনুমোদনও নেননি। দুই বছর আগে তাঁদের একটা সমিতি ছিল। সেখানে চাঁদা দিতে হতো। সেটাও এখন নেই। 

উপজেলার ছাতড়া এলাকার স্থানীয় বাসিন্দা মো. নাজমুল হোসেন বলেন, ছাতড়া নিয়ামতপুর উপজেলার সবচেয়ে বড় গরুর হাট। প্রতি সোমবার এখানে গরুর হাট বসে। ব্যবসায়ীরা ভুটভুটিতে করে গরু নিয়ে হাটে  আসেন। এজন্য দীর্ঘস্থায়ী যানজট লেগে যায়। 

তিনি জানান, গরু পরিবহনের জন্য নিয়ামতপুর ছাড়াও জেলার মান্দা, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট থেকে ভুটভুটি আসে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রাজশাহী, জয়পুরহাট জেলা থেকে ভুটভুটি আসে। 

গতকাল সোমবার হাটে প্রায় ৩০০ ভুটভুটি এসেছে বলে জানালেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গরু ব্যবসায়ী বলেন, অন্যান্য যানবাহনের চেয়ে ভুটভুটিতে গরু উঠানো-নামানো সহজ। পরিবহন করতেও সুবিধা হয়। পরিবহন খরচ তুলনামূলক কম। তাই সব গরু ব্যবসায়ী ভুটভুটি ব্যবহার করে। 

জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন বলেন, এসব ভুটভুটির কারণে উপজেলার বিভিন্ন জায়গায়  প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ভুটভুটির চালকদের কোন প্রশিক্ষণ নেই। অনিয়ন্ত্রিত গতিতে রাস্তায় চলাচল করে। পথচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। এসব ভুটভুটি বন্ধে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নওগাঁ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. রাশেদ্দুজামান বলেন, শ্যালো মেশিন চালিত তিন চাকার ভুটভুটির কোনো অনুমোদন নেই, রুট পারমিটও নেই। মহাসড়কে এদের চলাচল  বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও বিভিন্নভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা