ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ!

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৫:২১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৫:২১:৪৪ অপরাহ্ন
আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! ছবি: সংগৃহীত
আফগানিস্তানে ফের হামলা চালাল পাকিস্তান। বুধবার বেশি রাতের দিকে আফগানিস্তানের খোস্ত প্রদেশে অন্তত ১০টি এলাকায় আকাশপথে হামলা করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, এই এলাকাগুলিতে ড্রোন মজুত করছিল আফগানিস্তান। যদিও হামলায় কোনও হতাহতের খবর মেলেনি।

গত কয়েক দিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ফের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত রবিবার রাতেও আফগানিস্তানের কুনার এবং পাক্‌তিকায় বোমা ফেলে পাকিস্তান। হামলায় অন্তত তিন আফগান নাগরিকের মৃত্যু হয়। ওই ঘটনার তিন দিনের মাথায় ফের আফগানিস্তানে আক্রমণ করল পাক বাহিনী। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি, বুধবার আফগানিস্তান থেকে পাক ভূখণ্ডের দিকে ড্রোন ছোড়া হয়েছিল। সেগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া হয়। ওই ড্রোন হামলার জবাব দিতেই পাক বাহিনী আফগানিস্তানের ১০ জায়গায় হামলা চালিয়েছে বলে দাবি পাকিস্তানি মন্ত্রীর।

অন্য দিকে আফগানিস্তানের খোস্তের প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র মুস্তাগফির গুরবাজ জানান, খোস্তের কয়েকটি এলাকায় পাকিস্তান হামলা চালিয়েছে। তবে হামলায় কারও মৃত্যুর খবর মেলেনি বলেই জানান তিনি।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এই সংঘর্ষের মূলে রয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ বিদ্রোহ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই সক্রিয় তেহরিক-ই-তালিবান গোষ্ঠী। সশস্ত্র এই গোষ্ঠীকে পাকিস্তানি তালিবানও বলা হয়। পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর সঙ্গে প্রায়শই এদের সংঘর্ষ লেগে থাকে। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে ব্যর্থ হয়ে ইসলামাবাদ এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আফগানিস্তানের যোগাযোগের তত্ত্ব তুলে ধরতে শুরু করে। তাদের দাবি, এই বিদ্রোহীদের মদত দিচ্ছে কাবুলের তালিবান সরকারই। যদিও এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে কাবুল।

গত মার্চে আফগানিস্তানের কাবুলে এক হাসপাতালে বোমা ফেলেছিল পাকিস্তান। হাসপাতালে ওই বোমাবর্ষণে অন্তত ৪০০ জনের মৃত্যুর খবর মিলেছিল। ওই হামলার নিন্দা জানিয়েছিল নয়াদিল্লিও। তার পর থেকে মাসখানেক পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে ফের উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি থানায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়। তার পরে চলতি সপ্তাহে দু’বার আফগানিস্তানে হামলা করে ফেলল পাকিস্তানি বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন