ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৫:৩৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৫:৩৮:২১ অপরাহ্ন
অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা ছবি: সংগৃহীত
পর্দায় অন্তরঙ্গ দৃশ্য এখন আর তেমন নতুন নয়। কিন্তু ক্যামেরার সামনের সেই দৃশ্য যখন অভিনেত্রীর অনুমতি ছাড়াই বাইরে ছড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই অভিজ্ঞতা রয়েছে রাধিকা আপ্‌টের। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন নিজের বাড়ি থেকে বেরোতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন নায়িকা।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন রাধিকা। সেই সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পুরনো সেই অভিজ্ঞতার কথা জানান। তাঁর কথায়, দৃশ্যটি ফাঁস হওয়ার পর বিষয়টি তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল। এমনকি বাড়ির বাইরে অচেনা কেউ হাজির হয়ে যেতে পারেন—এই আশঙ্কাও তৈরি হয়েছিল।

ঘটনার অভিঘাত কতটা ছিল, তা বোঝাতে গিয়ে রাধিকা জানান, তাঁর রূপটান শিল্পীর গাড়িচালকও সেই ক্লিপটি দেখছিলেন এবং বার বার তাঁকে জিজ্ঞাসা করছিলেন, ‘‘আপনি ওঁর বাড়িতে যাচ্ছেন?’’ এমনকি তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও সেই ভিডিয়ো পৌঁছে গিয়েছিল। ফলে, বিষয়টি শুধু সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সরাসরি অভিনেত্রীর ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েছিল।

সেই সময়ে একা একটি ফ্ল্যাটে থাকতেন রাধিকা। নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত নিজের টিমের সদস্যদের সঙ্গেও খোলাখুলি কথা বলতে হয়েছিল তাঁকে। তাঁর গাড়িচালক এবং স্পটবয়কে ডেকে পুরো বিষয়টি জানান অভিনেত্রী। তাঁদের বলেন, যদি তাঁরা সেই দৃশ্য দেখে স্বচ্ছন্দ থাকেন এবং তাঁকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন তাঁরা কাজ করেন। দু’জনেই তাঁকে আশ্বস্ত করেছিলেন, তাঁরা পাশে থাকবেন।

রাধিকার কথায়, ‘‘আমি খুব ভয় পেয়েছিলাম।’’ তাঁর মতে, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের ক্ষেত্রে অভিনেতার সম্মতি এবং নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ক্যামেরার সামনে কোনও দৃশ্য করার সিদ্ধান্ত এক জিনিস, আর সেই দৃশ্য অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে পড়ার পর তার অভিঘাত সামলানো সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা।

সেই সাক্ষাৎকারেই নিজের অভিনয়জীবনের আরও একটি কঠিন সিদ্ধান্তের কথা জানান রাধিকা। এক সময়ে একটি কাজ করার খুব ইচ্ছে থাকলেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবে সেই কাজ থেকে সরে এসেছিলেন তিনি। কারণ, তাঁর আশঙ্কা ছিল, ওই কাজের জেরে তাঁর পরিবারের উপর প্রভাব পড়তে পারে। নিজের সিদ্ধান্তে পরে ‘লজ্জা’ও হয়েছিল অভিনেত্রীর। সেই সময়ে পরিচালক অনুরাগ কাশ্যপও তাঁকে ওই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন বলে জানান রাধিকা।

কাজ আর ব্যক্তিগত জীবনের ভারসাম্যও গত কয়েক বছরে নতুন ভাবে সামলাতে হয়েছে অভিনেত্রীকে। সন্তান জন্মের পরেও দীর্ঘ বিরতিতে যাননি রাধিকা। বরং সন্তানের জন্মদানের পর প্রথম কাজের পরিকল্পনার সময়ে সদ্যোজাতকে স্তন্যপান করানোর ছবি ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন