ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৭:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৭:৩২:৪৫ অপরাহ্ন
মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ অহিদ আলী (৫০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মতিহার থানা পুলিশের সহযোগিতায় নগরীর অকট্রয় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মোঃ অহিদ আলী মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মুস্তারী জানান, গত ৭ সেপ্টেম্বর ভোরে বোয়ালিয়া মডেল থানার ভদ্রা মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেয়, স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা দিলে তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে তাঁকে মারধরের উদ্দেশ্যে অভিযুক্তরা এগিয়ে আসেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলার তদন্তে পাওয়া তথ্য, সাক্ষীদের বক্তব্য ও গোপন সূত্রের ভিত্তিতে অহিদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে অহিদ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা