দীর্ঘদিন পর রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের অনুমোদন এবং প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক আলহাজ এমরান হোসেন মিয়ার সুপারিশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মো.সালাউদ্দিন মিন্টুকে আহ্বায়ক এবং সাজিদ রওশন ঈশানকে সদস্য সচিব করা হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু বলেন, তাঁরা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন। দ্রব্যমূল্যসহ জনজীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলায় দলকে আরও শক্তিশালী করার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন,পল্লীবন্ধু এরশাদের আদর্শ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁরা কাজ করতে চান।
সদস্য সচিব সাজিদ রওশন ঈশান বলেন,অনেক দিন ধরে মহানগরে কমিটি হয়নি। আমরা নতুনভাবে সংগঠনকে গড়ে তুলতে ও শক্তিশালী করতে চাই। দলীয় কার্যালয়ের কার্যক্রম সচল করা এবং নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক কর্মসূচি বাড়ানোর কথাও জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন আমরা অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখব। জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে পজিটিভ ভূমিকা রাখতে চায়।
নতুন কমিটির নেতারা জানান দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা দলীয় কার্যালয় সক্রিয় করা এবং মহানগরে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাই তাঁদের প্রধান লক্ষ্যরদীর্ঘদিন পর রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের অনুমোদন এবং প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক আলহাজ এমরান হোসেন মিয়ার সুপারিশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মো.সালাউদ্দিন মিন্টুকে আহ্বায়ক এবং সাজিদ রওশন ঈশানকে সদস্য সচিব করা হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু বলেন, তাঁরা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন। দ্রব্যমূল্যসহ জনজীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলায় দলকে আরও শক্তিশালী করার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন,পল্লীবন্ধু এরশাদের আদর্শ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁরা কাজ করতে চান।
সদস্য সচিব সাজিদ রওশন ঈশান বলেন,অনেক দিন ধরে মহানগরে কমিটি হয়নি। আমরা নতুনভাবে সংগঠনকে গড়ে তুলতে ও শক্তিশালী করতে চাই। দলীয় কার্যালয়ের কার্যক্রম সচল করা এবং নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক কর্মসূচি বাড়ানোর কথাও জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন আমরা অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখব। জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে পজিটিভ ভূমিকা রাখতে চায়।
নতুন কমিটির নেতারা জানান দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা দলীয় কার্যালয় সক্রিয় করা এবং মহানগরে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাই তাঁদের প্রধান লক্ষ্যর
নিউজটি আপডেট করেছেন : রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
- আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:০৯:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:০৯:২৮ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক