মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমায় থাকা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রুয়েট প্রশাসনের উদ্যোগে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
রাফিদ রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। বুধবার রাতে নগরীর বিনোদপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, মাথায় তীব্র আঘাতে তার মস্তিষ্কে রক্ত জমেছে। বর্তমানে তিনি কোমায় রয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাফিদের চিকিৎসার খোঁজ নিতে রামেক হাসপাতালে যান রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক মোঃ আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তাকে দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
এরপর রুয়েট প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রায় আড়াই লাখ টাকা সংগ্রহ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। একই সঙ্গে চিকিৎসা ব্যয় মেটাতে রুয়েট প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। রাফিদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা।

মোঃ মাসুদ রানা রাব্বানী :