ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:২৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:২৪:৩৩ অপরাহ্ন
গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ
আনন্দঘন পরিবেশে নাটোরের গুরুদাসপুর পৌর সদরের রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নতুন স্বপ্ন ও প্রত্যয় নিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শতাধিক নবীন শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেয়। ফুল দিয়ে নবীনদের বরণ করেন শিক্ষক, কর্মচারী ও প্রবীণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠসহ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বার্তায় যাত্রা শুরু হয় নবীনদের নতুন শিক্ষাজীবনের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহাবুবুর রহমান রফিক। এসময় বক্তব্য দেন প্রভাষক রনি খান, সহকারী অধ্যাপক মাজেম আলী মলিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, আব্দুস সামাদ, ফেরদৌসি খাতুন ও রাহেলা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফিরোজ হোসেন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষাই শিক্ষা না, মানুষের মত মানুষ হতে শিক্ষার্থীদের পারিবারিক শিক্ষাও প্রয়োজন। একজন ষ্টুন্ডেন্ট সম্মিলিতভাবেই তার সফলতা অর্জন করে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক গুণাবলি, মূল্যবোধ, শৃঙ্খলা ও ভবিষ্যতের লক্ষ্য হিসেবে গড়ে উঠতে হবে। #

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা