ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৪:০৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৪:০৬:৪৩ অপরাহ্ন
নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুরে খালুর বাড়িতে  বেড়াতে এসে বিষধর সাপের কামড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুর নাম নাহিদ হাসান (৪)। বাবার নাম শফিকুল ইসলাম। বাড়ি নওগাঁর পোরশা উপজেলার সোমনগর গ্রামে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক শাহ বলেন, গত ২০ দিন আগে কাপাষ্টিয়া গ্রামের মো. মতিউর রহমান (৩৫) সাপের কামড়ে মারা যান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাড়িতে মিলাদের আয়োজন করা হয়। সেজন্য নাহিদ হাসান পরিবারের সঙ্গে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খালুর বাড়ি কাপাস্টিয়া আসে। রাতে পরিবারের লোকজনের সঙ্গে সে ঘুমিয়ে পড়ে। 

রাত তিনটার দিকে  ঘুমন্ত অবস্থায় শিশু নাহিদকে বিষধর সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায়। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা