ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্য হয়নি

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৯:৪০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৯:৪০:৪৬ অপরাহ্ন
তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্য হয়নি ছবি: সংগৃহীত
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে বিচার বিভাগকে অন্তর্ভুক্ত না রাখার পক্ষে বিএনপি, এনসিপিসহ বেশিরভাগ রাজনেতিক দল। এছাড়া, রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হওয়ার বিধান নিয়েও ভিন্নমত রয়েছে।

তবে আগামী নির্বাচনে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে ইসির অধীনে কমিটি ও দীর্ঘমেয়াদে একটি স্বতন্ত্র কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো ঐক‍মত‍্যে পৌঁছেছে।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, প্রতি আদমশুমারির পর সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটি বিশেষায়িত কমিটিন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। চলতি জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রনয়ণের প্রত্যাশা করছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জুডিশিয়ারিকে বাদ রেখে কি কি বিধান সংযুক্ত করা যায় সে বিষয়ে দলগুলো আরও চিন্তা করে মতামত দেবে। কয়েকদিন পর এ বিষয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপির কারনে ঐকমত্য হচ্ছে না এই তকমা কেউ দেবেন না। শুরু থেকে সংস্কার কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে বিএনপি। এছাড়া, বেশিরভাগ প্রস্তাবে একমত হয়েছি আমরা।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, প্রেসিডেন্টকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেয়ার বিষয়ে প্রায় সকলেই দ্বিমত পোষণ করেছে। জামায়াতও এটির বিরোধিতা করেছে। কারণ রাষ্ট্রপতিকে এখানে জড়ানো নিয়ে অতীত অভিজ্ঞতা রয়েছে। সেখানে একটি জটিলতা তৈরি হতে পারে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সীমানা পুন:নির্ধারণের জন্য প্রয়োজনে দক্ষ, যোগ্য ও পেশাদার লোককে যুক্ত করা যেতে পারে।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভারতসহ বেশ কয়েকটি দেশে স্বাধীন সীমানা পুন:নির্ধারণে কমিশন রয়েছে। সেভাবে দেশেও আলাদা কমিশন গঠন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী