ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৪:৪৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৪:৪৭:০১ অপরাহ্ন
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কাটাখালী থানার রনহাট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ হৃদয় (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  

এদিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে। রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগান এলাকা থেকে সুর্বণা (২৫) নামে এক নারীকে ৬০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫ হাজার ২০ টাকা এবং কাশিয়াডাঙ্গার গোলজারবাগ গুড়িপাড়া থেকে হাসিব মাহমুদ ওরফে বিশালকে (২৩) ৪০টি ইয়াবা ও ১ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে একই এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মোর্শেদ রাব্বি (৩৪) ও হোসেন প্রামাণিককে (৩৪) গাঁজা সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া চন্দ্রিমা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তালাইমারী পুলিশ ফাঁড়ির অভিযানে বাবু মিয়া (২১) নামে একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। 

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার সকালে সকল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির