ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৬:০৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৬:০৪:৫৩ অপরাহ্ন
আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না ছবি: সংগৃহীত
র‌্যাংকিংয়ের পার্থক্যটা মাঠেও স্পষ্ট হলো। শক্তিতে এগিয়ে থাকা মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু করেছে বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে ১৮১তম বাংলাদেশকে হারানো ১৩৬তম মালয়েশিয়ার হয়ে জোড়া গোল করেছেন আরিফ আয়মান। অন্য গোলটি করেছেন অভিষিক্ত বার্গসন।

ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় হামজা চৌধুরী-তারিক কাজীদের।

১৮ মিনিটে প্রথমবার বাংলাদেশের জালে বল পাঠান আয়মান। ডান দিক থেকে বক্সে ঢুকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান তিনি। ৩৮ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মালয়েশিয়ার এই ফরোয়ার্ড।

বিরতির আগে আরও একবার গোল হজমের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে ৪৪ মিনিটে দারুণ সেভে দলকে রক্ষা করেন শ্রাবণ। প্রথমার্ধে অবশ্য মালয়েশিয়ার গোলমুখে একটি শটও নিতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়ায় মালয়েশিয়া। ৫৩ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দ্রুত ঘুরে দুর্দান্ত ফিনিশিং করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার বার্গসন। মালয়েশিয়ার জার্সিতে অভিষেকেই গোল পেলেন তিনি।

৭৬ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন হামজা। শাহরিয়ান ইমনের পাস থেকে বক্সে একা পেয়েও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। ফিরতি বলেও গোলের দেখা পাননি হামজা। ৮২ মিনিটে সুযোগ পেয়েছিলেন ইমনও, তবে তাঁর দুর্বল শট সহজেই নিয়ন্ত্রণে নেন মালয়েশিয়ার গোলরক্ষক।

উল্টো ৮৩ মিনিটে বাংলাদেশকে বড় বিপদ থেকে রক্ষা করে গোলপোস্ট। ফারগাস তিয়ারনির জোরালো শট বারে লেগে ফিরে না এলে ব্যবধান দাঁড়াত ৪-০।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছে ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা ও জিদান ইউসুফের। তবে জয় দিয়ে অভিষেক রাঙানো হয়নি এই তিন প্রবাসী ফুটবলারের।

মালয়েশিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের অষ্টম হার। দুই দলের ১১ দেখায় বাংলাদেশের জয় একটি, আর দুটি ম্যাচ হয়েছে ড্র।

আসিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ সেপ্টেম্বর। সেদিন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীর দল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির