মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাব্বি মন্ডল (৩৫)। তিনি পশ্চিম রাজাপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে।
আটক ফারজানা একই উপজেলার আমতৈল গ্রামের ফায়জার হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে পারিবারিক কলহের জেরে রাব্বি মন্ডলকে তার স্ত্রী ফারজানা বেগম ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে (জবাই করে) নৃশংসভাবে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে নিহত রাব্বি মন্ডলের স্ত্রী ফারজানা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা গভীর তদন্ত করে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক