ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৬:২০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৬:২০:৫২ অপরাহ্ন
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. আবু হানিফ (৩৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে আবু হানিফকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবু হানিফ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

আর ভুক্তভোগী তরুণী একই উপজেলার গাগলাজুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। আবু হানিফ ওই তরুণীর চাচাতো বোনের স্বামী।

অভিযোগ সূত্রে জানা গেছে, আবু হানিফ ওই তরুণীর চাচাতো বোনের স্বামী। বিবাহিত হওয়া সত্ত্বেও হানিফ তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় নয় মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে হানিফ তাকে সিলেটে নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিয়ের জন্য চাপ দিলেও হানিফ সময় ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি জানানোর পর থেকে হানিফ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। তার ব্যবহৃত স্বর্ণ ও রূপার অলংকারও জোর করে নিয়ে বিক্রি করে দেয় হানিফ।

তরুণীর অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট করার জন্য হানিফ একাধিকবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে তিনি সম্মতি না দেওয়ায় তাকে বিভিন্ন সময় মারধর করা হয়। গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে বিয়ে রেজিস্ট্রি করার জন্য চাপ দেন তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজন তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

তরুণীর দাবি, হানিফ তার অনাগত সন্তানের পিতৃত্ব অস্বীকার করে তাকে ও তার গর্ভের সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

অবশেষে ওই তরুণী গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মোহনগঞ্জ থানায় হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পরে বুধবার রাতে নিজ বাড়ি থেকে হানিফকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মামলা রেকর্ডভুক্ত কর হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হানিফকে বিকালে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, তরুণীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হানিফকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির