ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১০:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১০:২৭:০৮ অপরাহ্ন
তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে
রাজশাহীর বরেন্দ্র ভূমির তানোর ও মোহনপুরে ধান, আলু ও আম চাষে কৃষকরা দীর্ঘদিন ধরে সফল্য অর্জন করছেন। কিন্ত্ত সেচ পানির সংকট এখানকার বহু পুরাতন সমস্যা। তবে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের কারিগরি সহযোগিতা এবং পরামর্শে এবার কিছু কৃষক গতানুগতিক পদ্ধতি থেকে সরে গিয়ে নতুন সম্ভাবনাময় ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে একটি ব্যতিক্রমী উদাহরণ মাচায় তরমুজ চাষ।

মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের কৃষক শাফিউল ইসলাম ১৬ শতক জমিতে মাচায় তরমুজ চাষ করেছেন। শাফিউল ইসলাম বলেন,উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি মাচায় তরমুজ চাষ করেছেন।তিনি বলেন, ১৬ শতক জমিতে তরমুজ চাষে তার খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।এখন পর্যন্ত ৭০০ পিচ তরমুজে নেট বেঁধেছেন। প্রতিটি তরমুজের ওজন গড় দুই কেজি করে। এখন বাজারে তরমুজ ৮০ থেকে ১০০ টাকা কেজি। এসব তরমুজ সুস্বাদু ও রসালো। তিনি আশা করছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হবে।তিনি বলেন, তরমুজের চারা রোপণ থেকে শুরু করে তরমুজ পাকা পর্যন্ত উপজেলা কৃষি কর্মকর্তা নিয়মিত তরমুজখেত পরিদর্শন ও পরামর্শ দিয়েছেন এবং কারিগরি সহযোগিতা করেছেন।

 
এদিকে তানোরে মচায় তরমুজ চাষ করে সফল হয়েছেন খাইরুল ও জাকির নামের দুই চাষি। এখন তাঁদের মাচায় ঝুলছে অফ-সিজনের তরমুজ। তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) পাড়িশো গ্রামের বাসিন্দা খাইরুল ও জাকির। তারা কামারগাঁ ইউপির পাড়িশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠের জমিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে তাদের ২৫ শতক জমিতে তরমুজ চাষ শুরু করেন। 
 
উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায়, গত জুলাই মাসের শেষ সপ্তাহে কয়েক জাতের তরমুজ বীজ বপন করা হয়। বর্তমানে প্রতিটি গাছে ঝুলছে শত শত তরমুজ, যার মধ্যে রয়েছে রঙ্গীলা, আম্বার সুইট, হলুদ মধুমালা ও ডোরাকাটা জাত।
 
তরমুজ চাষি জাকির জানান, মৌসুমি তরমুজের তুলনায় দেশে অফ-সিজনাল তরমুজের চাহিদা বেশি। ইতিমধ্যেই স্থানীয় ও বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তরমুজ কিনেছেন। বাজারে ভালো দাম থাকায় তারা তরমুজ চাষে লাভবান হয়েছেন।
 
এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম জানান, বরেন্দ্র ভূমিতে তরমুজের ফলন প্রত্যাশার চেয়ে ভালো হচ্ছে। অনেক কৃষক মাচায় তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। এমন ফলন দেখে তিনি নিজেই নিয়মিত মাঠে গিয়ে দেখভাল করছেন। প্রতি হেক্টরে ৫০ মেট্রিক টন ফলনের আশা করা যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির