ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

সিল্ক সিটি’র পরিচিতি ছড়াতে ১,২০০ রানারের দৌড়

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৪:৩৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৪:৩৩:৩৬ অপরাহ্ন
সিল্ক সিটি’র পরিচিতি ছড়াতে ১,২০০ রানারের দৌড় সিল্ক সিটি’র পরিচিতি ছড়াতে ১,২০০ রানারের দৌড়
রেশমের ঐতিহ্য আর সুস্থ জীবনের বার্তা নিয়ে রাজশাহীতে হয়ে গেল ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন রান ফর সিল্ক সিটি ২০২৬।

শনিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১ হাজার ২০০ রানারের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে রাজশাহীর রাজপথ। সিল্ক সিটি’ হিসেবে নগরীর পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নিয়মিত শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

সকাল ৬টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কাটার মধ্য দিয়ে শুরু হয় দৌড়। রেশম উন্নয়ন বোর্ড থেকে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে দৌড়টি শেষ হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে।

পরে সেখানে অনুষ্ঠিত হয় মেডেল বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফসহ আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও পরিচিত। সিল্ক সিটি হিসেবে রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

আয়োজকদের মতে, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন অনুষ্ঠিত হলো। নারী, পুরুষ, শিশু, কিশোর ও বয়স্ক-বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় নগরীর ব্যতিক্রমী জনসম্পৃক্ত আয়োজনে।

একই সঙ্গে রাজশাহীর রেশম ঐতিহ্য ও সিল্ক সিটি পরিচিতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যাশাও জানিয়েছেন আয়োজকেরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫