ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা রাজশাহীতে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন রাজশাহী রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিনোদপুরে ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নিচ্ছে রাসিক নগরীর সপুরায় পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা নগরীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ ​শেরপুরে মাইকিং করে লোক জড়ো, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত পুলিশসহ বেশ কয়েকজন রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, হার কমে ৪৫.০৬ শতাংশ ২০৩০ ঘিরে জরুরি সতর্কতা, প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন-জাপান ইরানের সঙ্গে সামরিক সংঘাত দ্রুতই শেষ হতে পারে: ট্রাম্প পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন সাংবাদিকবৃন্দ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারকারী গ্রেপ্তার

মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৫:০২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৫:০২:২৮ অপরাহ্ন
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
শ্রেণিকক্ষ আছে, শিক্ষক-কর্মচারী আছেন, নেই শুধু শিক্ষার্থী। মাঠজুড়ে হাঁটুসমান ঘাস, শ্রেণিকক্ষগুলো প্রায় ফাঁকা। অথচ কাগজে-কলমে শিক্ষার্থী ১৫৭ জন। এর মধ্যে উপবৃত্তি পাচ্ছে ৯৬ জন। বাস্তব চিত্র আরও বিস্ময়কর-সরেজমিনে সব শ্রেণি মিলিয়ে উপস্থিত পাওয়া গেছে মাত্র ছয়জন। অথচ এ প্রতিষ্ঠানে ২১ শিক্ষক-কর্মচারী প্রতিমাসে বেতন উত্তোলন করছেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার নিজাই খামার বালিকা দাখিল মাদরাসায় প্রায় এক দশক ধরে চলছে এমন অনিয়ম।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটির ইবতেদায়ি শাখায় (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) নেই আলাদা শ্রেণিকক্ষ। নেই দৃশ্যমান শিক্ষার্থীর উপস্থিতিও। শিক্ষক-কর্মচারীদের হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও সরেজমিনে ভারপ্রাপ্ত সুপার আব্দুল গফফারসহ কয়েকজনকে পাওয়া যায়নি।

শুধু উপস্থিতি নয়, পরীক্ষার ফলাফল নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। ২০২৩ সালে এই মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় পাস করেছে পাঁচজন, ২০২৪ সালে চারজন এবং ২০২৫ সালে মাত্র তিনজন। এ প্রতিষ্ঠানে ২১ শিক্ষক কর্মচারী প্রতি মাসে বেতন উত্তোলন করছেন ৪ লাখ ৪৩ হাজার ৫৬৪ টাকা। অস্তিত্বহীন বা অনুপস্থিত শিক্ষার্থী দেখিয়ে সরকারি সুবিধা নেওয়া হলেও নেই কার্যকর নজরদারি।

মাদরাসার সাবেক সুপার ও বর্তমান সভাপতি মহাম্মদ আলীর দাবি বাল্যবিয়ের কারণে শিক্ষার্থীর উপস্থিতি কমেছে। চেষ্টা করেও ছাত্রী আনা যাচ্ছে না।

তবে এলাকাবাসী বলেছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, বিভিন্ন নুরানি ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের নাম হাজিরা খাতায় লিপিবদ্ধ করে রাখা হলেও বাস্তবে শিক্ষার্থী ৬-৭ জনের বেশি নেই। দাখিল পরীক্ষার আগে অন্য মাদরাসা থেকে শিক্ষার্থী ভাড়া করে তাদের নাম নিজাই খামার মাদরাসা থেকে রেজিষ্ট্রেশন করে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ দেখানো হচ্ছে।

এলাকাবাসীর প্রশ্ন, শিক্ষার্থী না থাকলে কাদের নামে হাজিরা, উপবৃত্তি এবং সরকারি সুবিধা দেওয়া হচ্ছে। তাদের দাবি, মাদরাসাটির শিক্ষার্থী তালিকা, উপবৃত্তির তথ্য, শ্রেণি হাজিরা, শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি ও দাখিল পরীক্ষার নিবন্ধন যাচাই করে প্রকৃত চিত্র বের করা হোক। অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, মাদরাসাটিতে কাগজে-কলমে অনেক শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে নিয়মিত ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম। আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি দেখে আসছি। শিক্ষার্থী না থাকলে তাদের নামে হাজিরা, উপবৃত্তি বা সরকারি সুবিধা কীভাবে দেওয়া হচ্ছে— এটি তদন্ত করে দেখা দরকার। প্রকৃত শিক্ষার্থী সংখ্যা ও মাদরাসার কার্যক্রম যাচাই করা হলে আসল চিত্র বেরিয়ে আসবে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, মাদরাসার আশপাশে নূরানি ও হাফেজিয়া মাদরাসা গড়ে ওঠায় অনেক শিক্ষার্থী সেখানে পড়ছে— এ কথা ঠিক। কিন্তু মাদরাসায় কাগজে যে সংখ্যক শিক্ষার্থী দেখানো হচ্ছে, তার সঙ্গে বাস্তব উপস্থিতির এত বড় পার্থক্য কেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। সরকারি বেতন-ভাতা নেওয়া শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের হাজিরা যাচাই করা উচিত। তদন্ত করে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের মবিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

নিজাই খামার বালিকা দাখিল মাদরাসার সাবেক সুপার ও বর্তমান সভাপতি মহাম্মদ আলী বলেন, বাল্যবিয়ে হচ্ছে, বিবাহ হয়ে যায়, তারপর মামার বাড়িতে, চাচার বাড়িতে ইত্যাদি ইত্যাদি তারা বলে। আশপাশের নূরানী, হাফেজিয়া মাদরাসার থাকায় ছাত্রীরা সেখানে চলে যাচ্ছে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মাদরাসাটির অবস্থা খুবই করুণ। ৩-৪ জন ছাত্রী নিয়ে মাদরাসাটি চলছে। পরীক্ষার রেজাল্টও খারাপ। আমরা একটি তদন্ত কমিটি করে রিপোর্ট প্রাপ্তির পর কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ

নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ