ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ সড়ক দুর্ঘটনা রোধে লক্ষ্মীপুর মোড়ে নিসচার সচেতনতামূলক কর্মসূচি দুর্গাপূজায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম, রাজশাহীতে সিসিটিভি, বিকল্প বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণে জোর ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৫:২২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৫:২২:৫১ অপরাহ্ন
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি
মাদক সেবী, মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত এরা চুরিসহ অপরাধ মুলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এসব কাজে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে তাদের। একটি গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের।

ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি গ্রামের। এর হলেন, বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি গ্রামের মো: নোমানের ছেলে মো: সালমান (২৭) ও মো: জাফরের ছেলে কবির হোসেন (৩২)।

স্থানীয় লোকজন জানায়, সালমান ও কবির সানকি গ্রামসহ আশেপাশের এলাকায় চুরিসহ অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার পাশাপাশি মাদক সেবন করে ও বিক্রি করে। এসব বিষয়ে এলাকাবাসী তাদের উপর ক্ষুব্ধ। বৃহষ্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় জনতা তাদের মাদকসহ হাতেনাতে আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দেয়।

সালমানের স্বজনরা জানায়, সালমান দীর্ঘদিন ধরেই এলাকায় চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এতিম হিসেবে তার স্বজনরা তাকে সুস্থ করতে মাদক নিারময় কেন্দ্রে পাঠালেও কোন কাজ হয়নি। বরং সে দিনের পর দিন মাদকের কারণে আগ্রাসি হয়ে উঠে। তার ঘরের আসবাবপত্র ভাংচুর , কলাগাছসহ বিভিন্ন গাছগাছালি কেটে সাবাড় করেছে সে। মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত বলে জেনেছি।

স্থানীয় ইউপি সদস্য সাদেক হোসেন জানায়, স্থানীয় জনতা এই দুই মাদকসেবী ও কারবারিকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের নিরপত্তার কথা ভেবে আমি পুলিশের কাছে সংবাদ দিলে থানা পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আটককৃতদের কাছে মাদক পাওয়া গেছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহষ্পতিবার দায়েরকৃত মামলায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চাঁদপুর পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি

ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি