ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৫:৪৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৫:৪৯:১৪ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা, লার্ভিসাইড ও ফগার স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার দুপুরে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা ও টিএন্ডটি কলোনিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনকালে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

মাহফুজুর রহমান রিটন বলেন, তিন মাসের কর্মসূচির আওতায় নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেনে লার্ভিসাইড এবং ফগার স্প্রে করা হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রাজশাহীকে আরও সুন্দর, সবুজ, নিরাপদ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম চলছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরীতে আড়াই লাখ গাছের চারা রোপণের কাজ চলমান রয়েছে। নগরবাসীর প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি।

পরে নগরীর রেলগেট এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির