ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৬:২৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৬:২৩:৫৩ অপরাহ্ন
কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষকলীগের এক নেতাকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

পরে শনিবার (২৬ সেপ্টেম্বর) মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত হন তারা।

আটকরা হলেন—মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।

মিরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

কৃষকলীগ নেতা হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, এর আগে, চলতি বছরের ৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ ধরা পড়া এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় স্থানীয় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২