ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট

অনন্যাকে কষ্ট দিয়ে সারার সঙ্গে আদিত্যর ঘনিষ্ঠতা!

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:০৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:০৫:৩০ অপরাহ্ন
অনন্যাকে কষ্ট দিয়ে সারার সঙ্গে আদিত্যর ঘনিষ্ঠতা! ছবি: সংগৃহীত
দীর্ঘ দু’বছরের সম্পর্কে ইতি টেনেছেন আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডে। বিচ্ছেদে নাকি মন ভেঙেছিল অনন্যার। দীর্ঘ দিন তিনি নাকি অবসন্ন ছিলেন। আপাতত অনন্যা নিজের কাজ নিয়ে ব্যস্ত।

এ দিকে অনন্যা সঙ্গে সম্পর্কে থাকাকালীনই আদিত্যের প্রতি সারা আলি খান ভাললাগা জাহির করেন। অনুরাগ বসুর ছবি ‘মেট্রো ইন দিনো’-তে জুটি বেঁধেছেন আদিত্য ও সারা। সেখান থেকেই সারার থেকে ঘনিষ্ঠতা তৈরি আর অনন্যার সঙ্গে বিচ্ছেদ? নেটাগরিকেরা বিভিন্ন জল্পনা করছেন।

ছবির প্রচারের বিভিন্ন শহরে যাচ্ছেন দু’জনে। চোখে চোখে কথা হচ্ছে। কখনও আবার ইশারায় কথা বলছেন। সবটাই ধরা পড়ছে ক্যামেরায়। এ সবের মাঝে নিজের নতুন সম্পর্কের কথা জানালেন আদিত্য।

এক ফ্যাশন শোয়ে একসঙ্গে হেঁটেছিলেন আদিত্য-সারা। তাঁদের রসায়ন পছন্দ হয়েছিল অনেকেরই। সম্প্রতি কলকাতায় এসে সারা- আদিত্য অভিব্যক্তি নজর কাড়ে অনেকেরই। এ বার আদিত্যকে নিজের প্রেম জীবন নিয়ে প্রশ্ন করলেন সাংবাদিকের। অভিনেতা বললেন, ‘‘হ্যাঁ আমি নতুন একটা সম্পর্কে রয়েছি, সেটা এই ‘ইন দিনো মেট্রো’ ছবিটার সঙ্গে।’’

‘মেট্রো ইন দিনো’ ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেনশর্মা, আলি ফয়জল, ফাতিমা সানা শেখ। বর্তমানে সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি এই ছবি। অনুরাগ ছবি সম্পর্কে বলেছিলেন, ‘‘মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি ‘মেট্রো ইন দিনো’।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২