ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে জুয়ার আসর ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে জুয়ার খেলছিল। এসময় রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে তাস ও নগদ ৩২ হাজার ২২০
টাকা উদ্ধারসহ ৭জনকে আটক করে। আটকরা হলেন, রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ী গ্রামের আব্দুল গনির ছেলে অলিম হোসেন (৪৭) রংপুরের গংগাচড়া উপজেলার পাইকন গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল আউয়াল (৪৮) বাঁশবাড়ী গ্রামের মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে রতন কুমার রায় (৩৭), উজধাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. হান্নান (৪৫), বগুড়াপাড়া বলিদ্বারা গ্রামের মৃত সাখাওয়াত মোল্লার ছেলে আফছার (৫৫), বলিদ্বারা গ্রামের মৃত মিনাজ শেখের ছেলে উজ্জ্বল (৬৪) এবং রাণীশংকৈল উপজেলার মৃত রইচ উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৫৫)।
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মোঃ মোবারক আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও: