গলায় ফোলা ভাব, স্বরের বদল হলে থাইরয়েড ভেবে ভুল করা হয় অনেক সময়েই। তবে চিকিৎসকেরা বলছেন, গলায় ফোলা ভাব বা হঠাৎ করে গজিয়ে ওঠা মাংসপিণ্ড, স্বরের বদল থাইরয়েডের কারণে না-ও হতে পারে। পারে। কারণ, গলার থাইরয়েড গ্রন্থি বা তার আশপাশের পরিবর্তন কেবল সাধারণ হরমোনজনিত সমস্যা নয়, বরং বড় কোনও স্বাস্থ্যঝুঁকি বা টিউমারের লক্ষণও হতে পারে।
গলার সামনে থাকা প্রজাপতির মতো আকারের গ্রন্থিটিকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। এর কাজ শরীরের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করা। এই গ্রন্থি যদি হঠাৎ করে আকারে বাড়তে থাকে, তখন গলার কাছের পেশি ফুলে ওঠে, ঘাড় ও গলার কাছে ছোট ছোট মাংসপিণ্ড গজাতেও দেখা যায়। এই সমস্যাকে বলে থাইরয়েড নোডিউল। এর কারণে গলার স্বরে বদল আসতে পারে, ঢোক গিলতে সমস্যা হয়, গলায় তীব্র ব্যথাও হতে পারে।
কী কী লক্ষণ দেখে সতর্ক হবেন?
গলার সামনের দিকে ফোলা ভাব থাকবে, গলার স্বরে আচমকা বদল আসতে থাকবে।
গলার কাছে হাত দিলে শক্ত মাংসপিণ্ডের মতো মনে হবে, গলার নীচের অংশে ও ঘাড়ের কাছে ছোট ছোট গুটি দেখা যাবে।
খাবার গিলতে কষ্ট হবে, এমনকি জল খেতেও সমস্যা হবে।
শোয়ার সময়ে গলায় টান লাগার মতো অনুভূতি হবে, চাপ চাপ ব্যথা হবে, শ্বাসকষ্ট শুরু হবে।
থাইরয়েড নোডিউল হওয়ার ঝুঁকি পুরুষদের চেয়ে মহিলাদের বেশি। কারণ ইস্ট্রোজেন হরমোন থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। তাই ঋতুস্রাবের সময়ে বা রজোনিবৃত্তির পরে হরমোনের গোলমাল হলে এই সমস্যা হওয়ার ঝুঁকি থেকে যায়। মহিলাদের তাই লক্ষণ দেখে সতর্ক হতে হবে।

ফারহানা জেরিন