ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৬:৪৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৬:৪৭:৩৭ অপরাহ্ন
পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন
বর্তমান সরকারের সবুজায়নে তৃনমুল পর্যায়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের উপর অধিক গুরুত্ব দিয়েছে, যা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস‌্য-সদস‌্যাগণ অত‌্যান্ত গুরুত্বসহকারে পালন করে যাচ্ছে। ফলে দেশের প্রত‌্যান্ত অঞ্চলে বৃক্ষরোপন কার্যক্রমকে শতভাগ কার্যকরী করা সম্ভব হচ্ছে। পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন কালে একথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৬ সেপেম্বর) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে একটি কাঠ বাদাম গাছ রোপন করেন এবং ভাতাভোগী সদস‌্যদের মাঝে চারা বিতরণের মাধ‌্যমে জেলা আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমানের ব্যবস্থাপনা ও সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু, পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং তৃনমূল পর্যায়ের আনসার ভিডিপি ও ভাতা ভোগী সদস্য-সদস‌্যাগণ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক গ্রামের ভাতা ভোগী সদস্যদের জন্য ব্লাক বেঙ্গল (ছাগল) ও ২নং ময়দা দিঘি ক্লাবের জন্য আসবাবপত্র ও এলইডি টিভি প্রদানের জন্য আশ্বাস প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির