ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৮:২১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৮:২১:২২ অপরাহ্ন
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নতুন করে দল সাজানোর পাশাপাশি খেলোয়াড়দের পরখ করে দেখছেন বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।

শুক্রবার (২৫ সেপ্টে কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দারুণ এক বাঁকানো ফ্রি-কিকে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন উইঙ্গার ইরাকুন্দা। এর আগে প্রথমার্ধে ব্রাজিলের একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল হয়ে যায়।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। শেষ পর্যন্ত ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা রায়ানের হেডে সমতায় ফেরে আনচেলত্তির দল। ফলে হার এড়িয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে আনচেলত্তি ড্রয়ের ফলকে হতাশাজনক হিসেবে দেখছেন না। বরং কঠিন মাঠ ও দলের পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি সামনে এনেছেন তিনি।

আনচেলত্তি বলেন, এটি হারের মতো স্বাদ দিচ্ছে না, কারণ এটি ড্র। আমরা জিততেও পারতাম, আমাদের সুযোগ ছিল। এই মাঠে খেলাটা কঠিন ছিল। আমাদের ধৈর্য ধরতে হবে। গোল হজম করার পর আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি এবং একটি যোগ্য ড্র আদায় করে নিয়েছি।

তিনি আরও বলেন, এগুলো মূলত পরীক্ষা। আমরা সুযোগ দিচ্ছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি একটি পরীক্ষা ছিল। পরের ম্যাচটিও আরেকটি পরীক্ষা হবে।

ব্রাজিলের আক্রমণভাগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে আনচেলত্তির মতে, এটি নতুন কোনো চক্রের শুরু নয়; বরং চলমান প্রক্রিয়ারই অংশ। কম সুযোগ পাওয়া খেলোয়াড়দের মাঠে বেশি সময় দেওয়াই এখন তার অন্যতম লক্ষ্য। বিশেষ করে তরুণ এনদ্রিক ও এস্তেভাওকে নিয়মিত সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে একাদশে পরিবর্তন আনার ইঙ্গিতও দিয়েছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, অল্প কিছু পরিবর্তন হতে পারে, খুব বেশি নয়। অন্যদের খেলার সুযোগ দিতে আমরা রোটেশন পদ্ধতিতে এগোচ্ছি।

আগামী মঙ্গলবার ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও মাঠে নামবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক সফর শেষ করবে আনচেলত্তির দল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির