ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৫:২২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৫:২২:০৫ অপরাহ্ন
গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেছেন, সংবাদমাধ্যম সমাজের সজাগ প্রহরী হিসেবে কাজ করে এবং গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়। সরকারের উন্নয়ন কর্মকান্ডে অপচয় ও অনিয়ম রোধ করতে সঠিক চিত্র তুলে ধরে গণমাধ্যম ‘তৃতীয় নয়ন’ বা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করছে।

তিনি আজ রোববার (২৭ সেপ্টেম্বর) তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজশাহী পিআইডি  আয়োজিত ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের অর্জন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান এবং জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্।

সরকারের  ১৮০ দিনের অর্জন প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন,  টেকসই কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী ছাড়াও সাহিত্যিক, সাংবাদিক ও খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

সম্প্রতি রাজশাহী রেলস্টেশনের অনাকাক্সিক্ষত ঘটনা নিরসনে গণমাধ্যমকর্মীদের ধৈর্যশীল ভূমিকার কথা উল্লেখ করে তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের অর্জন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থান করেন উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। উন্মুক্ত আলোচনায় সাংবাদিকবৃন্দ খাল খননে দুর্নীতি হচ্ছে কি না, পুলিশ প্রশাসনের মত জনপ্রশাসনের পক্ষ থেকে ওপেন হাউজ ডে করা যায় কি না, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা চালু ও রেকর্ড সংরক্ষণ, শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবীসহ রাজশাহীর বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও নিবিড়ভাবে তদারকি করার জন্য বিভাগীয় কমিশনারের কাছে অনুরোধ জানান।

মতবিনিময় সভায় রাজশাহীর স্থানীয় দৈনিক পত্রিকাসমূহের সম্পাদকবৃন্দ, টেলিভিশন ও জাতীয় দৈনিকসমূহের রাজশাহী প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা