ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

আত্রাই রেলওয়ে স্টেশন হবে আধুনিক মডেল স্টেশন

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৫:৪৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৫:৪৯:১৫ অপরাহ্ন
আত্রাই রেলওয়ে স্টেশন হবে আধুনিক মডেল স্টেশন আত্রাই রেলওয়ে স্টেশন হবে আধুনিক মডেল স্টেশন
নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনকে আধুনিক ও মডেল রেলওয়ে স্টেশন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন, নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলমসহ প্রকৌশলী দলের সদস্যরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় তাঁরা আত্রাই রেলওয়ে স্টেশন ও রেলক্রসিংয়ের মধ্যবর্তী সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় আধুনিক তিন লাইনবিশিষ্ট প্ল্যাটফর্ম নির্মাণ, যাত্রীসুবিধা, নিরাপত্তা ও স্টেশনের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রকৌশলী দল প্রাথমিক নকশা ও পরিকল্পনার বিভিন্ন দিক সংশ্লিষ্টদের সামনে তুলে ধরেন।

সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আত্রাই রেলওয়ে স্টেশনকে আধুনিক ও মডেল স্টেশন হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিন লাইনবিশিষ্ট আধুনিক প্ল্যাটফর্মসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি ঢাকাগামী সকল ট্রেন যেন আত্রাই স্টেশনে যাত্রাবিরতি দেয়, সে উদ্যোগও নেওয়া হবে। এটি বাস্তবায়ন হলে আত্রাইসহ আশপাশের এলাকার মানুষের রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ আরও সহজ হবে।

তিনি আরও বলেন, আত্রাইয়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। একটি আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব স্টেশন নির্মাণই আমাদের লক্ষ্য।

পাকশী বিভাগের ডিআরএম আবু হেনা মোস্তফা আলম বলেন, আত্রাই রেলওয়ে স্টেশনের উন্নয়নে সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের ক্ষেত্রে কারিগরি বিষয়, রেল নিরাপত্তা, আধুনিক রেলওয়ে সিগন্যাল ব্যবস্থা ও যাত্রীসুবিধাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় যাচাই করা হবে। যাচাই শেষে বিধি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী দলের সদস্য, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, রেলওয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, সাংবাদিক, উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা