ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:০৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:০৭:২৩ অপরাহ্ন
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্য রাতে থানার পাশে শাহীদ আলী মডেল স্কুলের মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে নাশকতার মামলায় আসামি করে শনিবার রাতে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত সাত জনই স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী বলে জানিয়েছে তাদের পরিবার।

গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলো- হবিবপুর গ্রামের অনিক দাস (১৮), ডুমরা গ্রামের বর্ষণ তালুকদার (১৮), সৌমিত্র দাস (১৮), দীপ্ত দাস (১৮), অভি সরকার (১৬), দেব দাস (১৬) ও ইমন দাস (১৬)। আদালত রাতেই সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ক্লাবের ফুটবল খেলা উপলক্ষে কয়েক জন শিক্ষার্থী শুক্রবার রাতে শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে খাবারের আয়োজন করেছিল। খাবার খাওয়ার পর বাড়ি যাওয়ার সময় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় এমনিতেই তারা মনের আনন্দে এই স্লোগান দেয়।

স্লোগান দেওয়ার বিষয়টি পুলিশের নজরে এলে, স্লোগান ও মিছিল দেওয়ার অভিযোগে পুলিশ সঙ্গে সঙ্গে ৪ জনকে গ্রেপ্তার করে ও পরে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর নাশকতার মামলায় আসামি করে শনিবার রাতে তাদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।

আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্টেট সকিনা আক্তার গ্রেপ্তারকৃত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের শাল্লা জোনের জি.আর.ও এএসআই মো. আবুল কাশেম।

এদিকে শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা কেউই কোনো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত নয়। সবাই স্কুল-কলেজের নিয়মিত ছাত্র। তারা বন্ধু-বান্ধবরা মিলে একসঙ্গে রাতের খাবার শেষে এমনিতেই এই স্লোগান দিয়েছিল। কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নাশকতার মামলায় আসামি করে আদালতে প্রেরণ করে। এখন সবার স্বজনরা দুশ্চিন্তায় আছেন।

বর্ষণ তালুকদারের বাবা অনাদি তালুকদার বলেন, আমার ছেলে কোনো রাজনীতি করে না, রাজনীতি বুঝে না। কিন্তু পুলিশ স্লোগান ও মিছিল দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে। তাদেরকে কারাগার থেকে মুক্ত করার বিষয়ে আমরা আইনজীবীর সাথে কথা বলছি।

স্কুল ছাত্র অভি সরকারের বাবা বাদল সরকার বলেন, আমার ছেলে হাই স্কুলে পড়ে, সে রাজনীতির কী বুঝে। তারা নাকি কয়েক জন মিলে ওই স্লোগান দিয়েছে, এমন অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার রাতে আদালতে প্রেরণ করেছে। ছেলেকে নিয়ে পরিবারের সবাই দুশ্চিন্তায় আছি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল বলেন, গ্রেপ্তারকৃতরা শুক্রবার রাতে রাজনীতি নিষিদ্ধ সংগঠনের স্লোগান দিয়েছে ও মিছিল করেছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

স্কুল ছাত্রদের গ্রেপ্তার করার বিষয়ে জানতে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগেই সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। বয়স যদি কম হয়ে থাকে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা