ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:১৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:১৫:৩০ অপরাহ্ন
নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫
রাজশাহী নগরীতে অনলাইন জুয়া ও পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে দুজন, মাদকসংক্রান্ত ঘটনায় ১০ জন এবং বিভিন্ন মামলায় আরও ১৩ জন রয়েছেন। অভিযানে হেরোইন, ইয়াবা, গাঁজা, ফেয়ারডিল সিরাপ, চোলাইমদ, অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

রবিবার দুপুরে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাতে বোয়ালিয়ার হাদির মোড় এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে সাজু (৩৭) ও সানাউল্লাহ (৩০)কে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ৯৮০ টাকা জব্দ করা হয়। ফোন দুটিতে মোট ১৩টি অনলাইন জুয়া ও বেটিং অ্যাপ পাওয়া যায়।

একই দিন মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযানে ডিটল (৪৮), শাহজামাল (৫৪) ও মাইনুলকে (৪৭) গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে এবং এক পলাতক ব্যক্তির ফেলে যাওয়া ৩৮ গ্রাম গাঁজা ও ১ হাজার ৪৬৫ টাকা উদ্ধার করা হয়। পরে হাদির মোড় এলাকায় গাঁজা সেবনের অভিযোগে হালিম আলী (৪০) ও শহিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়।

এর আগে কাশিয়াডাঙ্গা থেকে দুই নারীকে হেরোইন ও ইয়াবাসহ, কাটাখালী থেকে একজনকে ফেয়ারডিল সিরাপসহ, চন্দ্রিমা থেকে একজনকে গাঁজা, চোলাইমদ ও নগদ টাকাসহ এবং কাশিয়াডাঙ্গা থেকে আরও একজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে। এ ছাড়া মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজন, মাদক মামলায় সাতজন ও অন্যান্য মামলায় চারজনসহ আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে পৃথক অভিযানে ২৫ জন গ্রেফতার করা হয়েছেন।

রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার