ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৮:৪৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৮:৪৯:০৯ অপরাহ্ন
গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা
সাংবাদিকদের সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পর দেখতে দেখতে ১৬ বছরে পদার্পণ করেছে নাটোরের লালপুর উপজেলা প্রেস ক্লাব। প্রতিষ্ঠার পর থেকেই সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষার পাশাপাশি গণতান্ত্রিক চর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে সংগঠনটি।

লালপুর উপজেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু হয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাহীন ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলমের নেতৃত্বে। পরবর্তী সময়ে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মোতালেব রায়হান এবং সাধারণ সম্পাদক ছিলেন মো. মোয়াজ্জেম হোসেন। বর্তমানে সংগঠনের সভাপতির দায়িত্বে রয়েছেন মো. সালাহ্ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. ফারহানুর রহমান রবিন। বর্তমানে প্রেস ক্লাবটির সদস্য সংখ্যা ২৮ জন। উপদেষ্টা হিসেবে মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রারাসার সুপার এএসএম মোকাররেবুর রহমান রয়েছেন। বিভিন্ন সংকটময় মুহূর্তে পাশে থেকেই পরামর্শ সহযোগিতা করে থাকেন।

নির্বাচনেও ব্যতিক্রমী গণতান্ত্রিক চর্চা লালপুর উপজেলা প্রেস ক্লাবের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি হলো নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি। কোনো মনোনয়ন বা সমঝোতার পরিবর্তে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। তাঁর নেতৃত্বেই নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি একই পদে পরপর দুইবার নির্বাচিত হলে তৃতীয়বার ওই পদে প্রার্থী হতে পারেন না। ফলে নেতৃত্বে পরিবর্তনের সুযোগ যেমন থাকে, তেমনি সংগঠনে নতুন নেতৃত্ব উঠে আসার পথও তৈরি হয়।

নির্বাচনকে ঘিরে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রার্থীদের পোস্টার দেখা যায়। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আশপাশও পোস্টার ও স্টিকারে ছেয়ে যায়। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় লালপুর উপজেলা পরিষদ মিলনায়তন ও লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করেন।

অনেকের কাছেই প্রেস ক্লাবের এই নির্বাচনকে ঘিরে আয়োজন জাতীয় বা স্থানীয় নির্বাচনের আবহ তৈরি করে। নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক, পল্লী বিদ্যুতের উপপরিচালক, সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের।

প্রশাসনের সহযোগিতা, নির্বাচনে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লালপুর উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন নির্বাচনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও সহযোগিতা করেছেন। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উম্মে বানীন দ্যুতি ও মো. মেহেদী হাসানের সহযোগিতার কথা সংগঠনের পক্ষ থেকে স্মরণ হয়ে থাকবে।

নির্বাচন কমিশনের দায়িত্বও বিভিন্ন সময়ে পালন করেছেন প্রশাসন ও শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। গত নির্বাচন কমিশনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাদ শিবলী দায়িত্ব পালন করছেন। এছাড়া সাবেক সমবায় কর্মকর্তা মোঃ আদম আলী, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যাপক মো. আতাউর রহমান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকার সভাপতি মুনজুর রহমান মিঠু দায়িত্ব পালন করছেন।

এছাড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদ পাপ্পুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রেস ক্লাবের নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত হয়েছেন।

শুধু সংবাদ পরিবেশন নয়, মানুষের পাশেও সাংবাদিকদের পেশাগত সংগঠন হলেও লালপুর উপজেলা প্রেস ক্লাবের কর্মকাণ্ড শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে সংগঠনটি।

বিশেষ করে করোনাভাইরাস মহামারির সময় মানুষের মধ্যে মাস্ক বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে প্রেস ক্লাবের সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারাও বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করাই এর অন্যতম উদ্দেশ্য।

১৬ বছরের পথচলায় নতুন প্রত্যাশা একটি উপজেলা পর্যায়ের সাংবাদিক সংগঠন হিসেবে ১৬ বছর ধরে পথচলা নিঃসন্দেহে দীর্ঘ অভিজ্ঞতার অধ্যায়। এই সময়ে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, সদস্য বেড়েছে, বদলেছে সময় ও বাস্তবতা। কিন্তু সংগঠনের মূল চেতনা, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা এবং মানুষের পাশে থাকা, অটুট রাখার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

লালপুর উপজেলা প্রেস ক্লাবের এই পথচলায় গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন যেমন সংগঠনের একটি অনন্য দৃষ্টান্ত, তেমনি দুর্যোগ ও সামাজিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় বহন করে।

সাংবাদিকতা শুধু খবর প্রকাশের কাজ নয়, সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের সংকট ও সম্ভাবনার কথাও সামনে আনা। সেই সাংবাদিকতার সঙ্গে সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা লালপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের।

১৬ বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে লালপুর উপজেলা প্রেস ক্লাব, সাংবাদিকদের সংগঠন থেকে মানুষের আস্থার একটি প্ল্যাটফর্ম হয়ে ওঠার প্রত্যাশায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার