ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৮:৫৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৮:৫৭:৪৬ অপরাহ্ন
বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি
দূষণ, দখল ও নদীর স্বাভাবিক প্রবাহে বাধার কারণে বারনই নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা হুমকিতে পড়ছে, এমন অভিযোগ তুলে নদী রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দা ও পরিবেশকর্মীরা। তাঁদের মতে, নদী রক্ষার পরিকল্পনায় স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও জ্ঞানকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দূষণের উৎস বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে।

গতকাল রোববার বিকেলে নওহাটা বাজারসংলগ্ন বারনই নদীপাড়ে ‘নদীপাড়ের মানুষের মুখে নদী কথা’ শীর্ষক কমিউনিটি নীতি সংলাপে এসব দাবি উঠে আসে। নওহাটা মৎস্যজীবী সমবায় সমিতি, বারসিক, গ্রিন কোয়ালিশন ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম যৌথভাবে এ আয়োজন করে।

নদীপাড়ের বাসিন্দা চিত্তরঞ্জন হালদার বলেন, একসময় নদীর পানি রান্নায় ব্যবহার করা হলেও এখন সেই পানি শরীরে লাগলে চুলকানি ও ঘা হয়। নুজু হালদারের অভিযোগ, প্রতিবছর আশ্বিন-কার্তিক মাসে শহরের দূষিত পানি নদীতে পড়ার পর মাছ মরে ভেসে ওঠে।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান বলেন, নদীকে শুধু পানিপ্রবাহের পথ নয়, জীবন্ত প্রতিবেশ ও মানুষের জীবন-জীবিকার ভিত্তি হিসেবে দেখতে হবে।

সংলাপে বারনই ও সংযুক্ত নদীগুলোর মানচিত্র তৈরি, দূষণ ও দখল বন্ধ, পরিবেশগতভাবে নদী পুনরুদ্ধার, নদীনির্ভর মানুষের জীবিকা সুরক্ষা, কমিউনিটি পর্যবেক্ষণ এবং নদী-সংক্রান্ত তথ্য উন্মুক্ত করার দাবিসহ ১০ দফা প্রস্তাব দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা