ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৯:০৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৯:০৭:০২ অপরাহ্ন
নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ
পদ্মা, বারনই ও বড়ালসহ দেশের সব নদ-নদী দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস, রাজশাহী বিভাগ’ এ কর্মসূচির আয়োজন করে।

গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সহ-সমন্বয়ক আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা অধ্যাপক ড. কনক আমিরুল ইসলাম। তিনি বলেন, একসময় রাজশাহীর ওপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হলেও দখল, দূষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেক নদী অস্তিত্ব হারিয়েছে। নদী রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ 
আহসান হাবিব নদী দখল ও দূষণ বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন। তিনি বলেন, নদী রক্ষায় তরুণ সমাজকে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা জলচুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে নবায়নের দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে আব্দুর রহিম পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষায় সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহিন আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফ ইসলাম, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া, সাধারণ সম্পাদক আশিক ও সাবেক সভাপতি নাহিদ।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও গ্রীন ভয়েসের রাজশাহী জেলা শাখার সদস্যদের পাশাপাশি নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নদী দখল-দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা