রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষধর পাতি কালাচ সাপের কামড়ে নুরনবী ইসলাম নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত নুরনবী ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হল সূত্রে জানা যায়, ভোরে নিজের বিছানায় ঘুমিয়ে ছিলেন নুরনবী। এ সময় একটি সাপ বিছানায় উঠে তাঁর পায়ে কামড় দেয়। দংশনের পরপরই বিষয়টি টের পেয়ে তিনি সহপাঠীদের জানান। পরে সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যান।
রামেকের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ বলেন, সাপের কামড়ে আহত এক শিক্ষার্থীকে ভোরে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, তাঁকে কমন ক্রেইট বা পাতি কালাচ সাপ দংশন করেছে। তাঁকে দুই ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নত এবং তিনি আশঙ্কামুক্ত।
এদিকে ঘটনার পর হলের ওই কক্ষ থেকে প্রায় তিন ফুট দীর্ঘ একটি পাতি কালাচ সাপ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সোয়ানের সদস্যরা সাপটি উদ্ধার করেন। ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

মোসাঃ মিতু খাতুন