ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:১৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:১৪:০৪ অপরাহ্ন
এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি
লাইসেন্সে উল্লেখিত কর্মএলাকা বহাল রাখা, অবসরের বয়সসীমা ৬৭ থেকে ৭২ বছর করা, বিবাহ ও তালাক নিবন্ধন ফি সময়োপযোগী করা এবং বিবাহযোগ্য বর-কনের বয়স পুনর্নির্ধারণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য রাজশাহীতে স্মারকলিপি দিয়েছেন নিকাহ রেজিস্ট্রাররা।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী জেলা নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির উদ্যোগে জেলার প্রায় অর্ধশত নিকাহ রেজিস্ট্রার জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। কাজী খাইবর হোসেন ও কাজী নাজমুল ইসলামের নেতৃত্বে তারা জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রাররা বলেন, ইসলামী মূল্যবোধ ও প্রচলিত আইন অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে মুসলমানদের বিবাহ ও তালাক নিবন্ধনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তবে বিদ্যমান বিধি-বিধান ও পেশাগত নানা জটিলতার কারণে তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না বলেও তারা দাবি করেন।

কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত অধিক্ষেত্র বহাল রেখে শুধু শূন্য এলাকায় নতুন লাইসেন্স দেওয়া, ‘কাজীর সনদ’ ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং লাইসেন্স মঞ্জুরসংক্রান্ত উপদেষ্টা কমিটিতে একজন নিকাহ রেজিস্ট্রারের প্রতিনিধি রাখার দাবি জানানো হয়েছে।

কোনো নিকাহ রেজিস্ট্রার পদত্যাগ করলে বা পদ শূন্য হলে যোগ্য সন্তানকে অস্থায়ী লাইসেন্স দেওয়া, অসদাচরণের অভিযোগে নিয়োগ বাতিলের ক্ষেত্রে আপিলের সুযোগ সৃষ্টি, অবসরের বয়সসীমা ৭২ বছর করা এবং আইনগত ছুটির বিধান চালুর দাবিও রয়েছে।

ফি বৃদ্ধির দাবি
স্মারকলিপিতে প্রতি হাজার টাকা দেনমোহরে নিবন্ধন ফি ১৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা, সর্বনিম্ন বিবাহ নিবন্ধন ফি ২০০ টাকা থেকে ২ হাজার টাকা এবং তালাক নিবন্ধন ফি ১ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা করার দাবি করা হয়েছে। পাশাপাশি কমিশন ফি, ভ্রমণ, তল্লাশি, নকল ও নিকাহনামা-তালাকনামা সংশোধনের ফি পুনর্নির্ধারণের প্রস্তাব রয়েছে।

জালিয়াতি ও বাল্যবিবাহ রোধে বর-কনের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ঠিকানার আওতাধীন নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা, একাধিক সমিতি গঠনজনিত জটিলতা নিরসন, বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু এবং প্রতিটি কাজী অফিসে অফিস সহকারী বা দপ্তরী রাখার দাবিও জানানো হয়েছে।

এ ছাড়া স্মারকলিপিতে বিভিন্ন আইনের বিধানের কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ১৮৭৫ সালের সাবালকত্ব আইনের ৩ ধারায় ১৮ বছর বয়সী ব্যক্তিকে সাবালক হিসেবে গণ্য করা হয়েছে। ১৮৭২ সালের চুক্তি আইনের ১১ ধারায়ও সাবালক ব্যক্তির চুক্তি করার যোগ্যতার বিধান রয়েছে। এ ছাড়া সম্পত্তি হস্তান্তর আইন, জাতীয় পরিচয়পত্র প্রদান, ড্রাইভিং লাইসেন্স এবং সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের দাতা হওয়ার ক্ষেত্রেও ১৮ বছর বয়সকে প্রাপ্তবয়স্ক হওয়ার মানদণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিকাহ রেজিস্ট্রারদের দাবি, এসব আইনে ১৮ বছর বয়সে একজন ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বরের বয়স ২১ বছর নির্ধারণ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট আইন ও বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহযোগ্য বয়স পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

স্মারকলিপি প্রদানকালে জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন। তারা পেশাগত মর্যাদা রক্ষা, নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের সেবা সহজ করতে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার