ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার বিদ্যুৎ ও সেচ ব্যয় কমাতে বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ যাবে সৌরবিদ্যুতে শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ১ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:২৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:২৬:২০ অপরাহ্ন
নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদ মাধ্যম, যত্রতত্র ভুঁইফোড় সংগঠনের নামে অপ-সাংবাদিকতা, মিথ্যা প্রচারণা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ গেইটে নিয়ামতপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাব এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে। 

প্রতিবাদ ও মানববন্ধনে ভুঁইফোড় সংগঠন, অপ-সাংবাদিকতা ও নিবন্ধনবিহীন পত্রিকা ও অনলাইন পোর্টালে কাজ করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ তাঁর বক্তব্যে বলেন, যারা অফিসে অফিসে চাঁদাবাজি করে নিজেদের সাংবাদিক পরিচয় দেন তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। তাদের কারনে মূল ধারার সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে। 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাঁর বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে সাংবাদিকতার জন্য প্রতিনিয়ত সংগঠন তৈরির প্রয়োজন নেই। যে সংগঠনগুলো দীর্ঘদিন সাংবাদিকদের নিয়ে কাজ করছে তাদের সাথে সমন্বয় করে কাজ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না। 

নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ এর গনঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। যারা ব্যক্তিস্বার্থের কথা মাথায় রেখে সাংবাদিকতা করছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই। 

তিনি আরও বলেন, উপজেলায় ইদানীং অনেকগুলো ভুঁইফোড় সংগঠন ফেসবুকে পোস্ট দিয়ে আত্মপ্রকাশ করেছে। ওই সমস্ত সংগঠনে নিবন্ধনবিহীন পত্রিকার নানান প্রতিনিধিকে নিয়ে কমিটি তৈরি করেছে যা মূল ধারার সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে। 

নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, নিয়ামতপুর উজজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেকেন্দার আলী, সুশীল সমাজের প্রতিনিধি নুর ইসলামসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার