ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার বিদ্যুৎ ও সেচ ব্যয় কমাতে বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ যাবে সৌরবিদ্যুতে শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ১ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ১৩

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:৩৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:৩৩:৫১ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ১৩ রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ১৩
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ১৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা ও এসকাফ সিরাপসহ মাদক বিক্রির নগদ অর্থ মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৫৯পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৬ হাজার ৬৭০ টাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো: মানিক চাঁদ সওদাগর (৩৫), সাব্বির হোসেন (২০) ও সাদ্দাম হোসেন (১৯)।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সাব্বির ও সাদ্দাম মানিকের সহযোগী হিসেবে মাদক বিক্রিতে যুক্ত রয়েছে।  

এদিকে কাটাখালী, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা, শাহমখদুম, পবা ও মতিহার থানা পুলিশের পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। এসব অভিযানে ১৯০ গ্রাম গাঁজা, ২৪পিস ট্যাপেন্টাডল, ৭পিস ইয়াবা ও একটি এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। নগরীর শাহমখদুম থানা এলাকায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে একজন পালিয়ে গেলেও তাকে গ্রেফতারে অভিযান চলছে।

গ্রেফতারকৃতদের মধ্যে সাগরের বিরুদ্ধে তিনটি মাদক মামলা, সাব্বিরের বিরুদ্ধে দুটি মাদক ও একটি পেনাল কোডের মামলা এবং রনির বিরুদ্ধে পাঁচটি মাদক ও একটি পেনাল কোডের মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার