ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

রাজশাহীতে আগাম সবজি চাষে নিরব বিপ্লব

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:৪৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:৪৮:০০ অপরাহ্ন
রাজশাহীতে আগাম সবজি চাষে নিরব বিপ্লব রাজশাহীতে আগাম সবজি চাষে নিরব বিপ্লব
রাজশাহীর তানোর উপজেলাসহ জেলায় এবার আগাম সবজি চাষে নিরব বিপ্লব ঘটেছে। সকালের সূর্য তখনও পুরোপুরি তেজ ছড়ায়নি। তানোরের কালীগঞ্জ মাঠে ব্যস্ততা শুরু হয়ে গেছে অনেক আগেই। কেউ জমিতে চারা রোপণ করছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ গাছের পরিচর্যায় ব্যস্ত। সবুজে ভরে উঠছে একের পর এক জমি। সামনে আগাম শীতকালীন সবজির মৌসুম—আর সেই সম্ভাবনাকে ঘিরেই নতুন স্বপ্ন বুনছেন এ অঞ্চলের কৃষকরা।

এদিকে তানোরের সীমান্ত সংলগ্ন মোহনপুরের পিয়ারপুর, ভিমনগর ও পালশা গ্রামের মাঠে মাঠে ফুলকপি, বাঁধাকপি, লাউ,শিম, ঝিঙে, করলা, পটল, বেগুন ও কাঁচামরিচসহ বিভিন্ন সবজির আবাদে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। অনুকূল আবহাওয়া পেলে আগাম সবজি বাজারে তুলে ভালো দাম পাওয়ার প্রত্যাশা কৃষকদের।

এই স্বপ্নের সারিতে রয়েছেন মোহনপুর উপজেলার ঘাষিগ্রামের কৃষক আলী হোসেন। পড়াশোনা শেষ করে চাকরির পথ ছেড়ে তিনি ফিরেছেন কৃষিতে। নিজের ৫ বিঘা জমিতে করছেন নানা ধরনের আগাম শীতকালীন সবজি। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকদের সঙ্গে মাঠে কাজ করেন তিনি নিজেই। জমিতে দাঁড়িয়ে গাছের পরিচর্যা আর উৎপাদনের হিসাব দুটিই যেন তাঁর নিত্যদিনের কাজ।

আলী হোসেন জানান, ৫ বিঘা জমিতে সবজি চাষে এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুম শেষে খরচ বাদ দিয়ে ২ থেকে ৩ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

শুধু আলী হোসেন নন, আগাম সবজি চাষে লাভের স্বপ্ন দেখছেন গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের কদমশহর এলাকার কৃষক মোহাম্মদ আমিনও। এবার চার বিঘা জমিতে লাউ, বেগুন, ঝিঙে ও শিম চাষ করেছেন তিনি। এতে তাঁর খরচ হয়েছে এক লাখ ২৬ হাজার ৭০০ টাকা। প্রাকৃতিক দুর্যোগ না হলে এই জমি থেকে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা আয় হবে বলে আশা তাঁর। কৃষক মোহাম্মদ আমিন বলেন, কৃষি বিভাগের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের পরামর্শ তাঁদের উৎপাদনে সহায়তা করছে। বিশেষ করে রোগবালাই দেখা দিলে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় ফসল রক্ষা করা সহজ হচ্ছে। এ মৌসুমে সার পেতেও তেমন সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।

রাজশাহীর মাঠজুড়ে এখন এমনই ব্যস্ততা। কোথাও জমি তৈরি হচ্ছে, কোথাও চলছে চারা রোপণ, আবার কোথাও সবজি গাছের পরিচর্যা। আগাম জাতের কিছু সবজি ইতোমধ্যে বাজারেও উঠতে শুরু করেছে। তবে অতিরিক্ত বৃষ্টিতে কোথাও চারা গোড়ায় পচন ধরছে, আবার কোথাও পাতায় দেখা দিয়েছে পোকার আক্রমণ। রয়েছে বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকিও। তারপরও কৃষকদের মুখে হতাশার চেয়ে আশার কথাই বেশি।

কৃষকদের এই আশাকে আরও শক্তিশালী করতে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম  জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২২৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের আগাম শাক-সবজি উৎপাদন হচ্ছে। এর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি ও আগাম টমেটোসহ নানা সবজি।

কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন। ফসলের রোগবালাই শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি জৈবসার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, রাজশাহী জেলায় এবার শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে। এরই মধ্যে প্রায় ৩ হাজার হেক্টরের বেশি জমিতে চাষাবাদ শেষ হয়েছে। বাকি জমিতেও চলছে প্রস্তুতি ও পরিচর্যার কাজ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫